বিজেপির নেতৃত্বে আয়োজিত উদ্বাস্তু সেলের সভা

উদ্বাস্তু

Share:

ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর: বিজেপির নেতৃত্বে আয়োজিত উদ্বাস্তু সেলের সভা

 

রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে আগামী ২৯ শে নভেম্বর কলকাতার ধর্মতলা চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে বিজেপির তরফে। এই প্রতিবাদ সভায় উপস্থিত থাকবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় এই কর্মসূচিকে সফল করতে দলের তরফে বিজেপির নেতা কর্মীদের শুরু হয়েছে জেলার নানান প্রান্তে নানান কর্মসূচি।

ববি নিজের গাড়িতে উদ্ধার করলেন আহতদের

জেলা সদর সিউড়ির এস. পি মোড়ে শহর বিজেপির পক্ষ থেকে অনুষ্ঠিত হলো একটি পথসভা। অন্যদিকে খয়রাশোল ব্লকের পাঁচড়া পঞ্চায়েতের চাপলা গ্রামে জেলা সভাপতি ধ্রুব সাহার উপস্থিতিতে বিজেপির উদ্বাস্তু সেলের একটি সভা অনুষ্ঠিত হলো।

 

প্রতি সভামঞ্চ থেকে জেলার সাধারণ মানুষকে কলকাতায় অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করার আহ্বান জানান উপস্থিত বক্তারা। ইভিএম নিউজ