IT-রিটার্নের নথি পোস্ট করে মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

Share:

ব্যুরো নিউজ, ২ নভেম্বর: IT-রিটার্নের নথি পোস্ট করে মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

নিজের আইটি রিটার্নের নথি পোস্ট করে মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

দুর্নীতি হোক বা নারী কথা, সবেতেই জয়জয়াকার বালুর

শুভেন্দু অধিকারী তার পোস্টে লিখেছেন, পেশ করা তথ্যের থেকে এক পয়সাও বেশি প্রমান করে দেখান। ঘোষিত সম্পত্তির বাইরে বেনামে কোনও সম্পত্তি রয়েছে প্রমান করুন। প্রয়োজন হলে ইডি, সিবিআই এমনকি আইবিকে দিয়ে তদন্ত করান। জনসমক্ষে পেশ করুন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের জমির (Deed) দলিল, যেখানে আপনি দখল করে বাস করছেন। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, গতকাল মুখ্যমন্ত্রী নাম না করেই আক্রমন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনি বলেছিলেন, কারো ৬০-৭০ টা ট্রলার আছে, কতগুলো বাড়ি, পেট্রোলপাম্প, কোটি কোটি টাকা আছে আমরাও কাগজ-পত্র বার করছি। মন্ত্রী থাকাকালীন হলদিয়া উন্নয়ন পর্ষদে কারা ছিলেন, কোন জমি কত টাকায় বিক্রি হয়েছে দেখতে গিয়েছি? কেঁচো খুললে কেউটে বার হবে।

যদিও মুখ্যমন্ত্রী এই ইসুতে কারোর নাম উল্লেখ করেননি। এরপরেও মুখ্যমন্ত্রী এই আক্রমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তার পরিবারের দিকেই ইঙ্গিত করেছেন। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী নিজের নিজের আইটি রিটার্নের নথি এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ইভিএম নিউজ