সুখী সম্পর্কের চাবিকাঠি কী? ঘুমানোর আগে সঙ্গীকে দিন এইটুকু সময়

সম্পর্কে উষ্ণতা ও যৌন ইচ্ছা বাড়াতে চান? রাতে ঘুমানোর আগে কিছু সহজ অভ্যাস বদলে ফেলুন। জানুন বিশেষজ্ঞরা কী বলছেন।

Share:

ব্যুরো নিউজ, ৮ নভেম্বর ২০২৬: আধুনিক জীবনে কর্মব্যস্ততা এবং মানসিক চাপের কারণে অনেক দম্পতির মধ্যেই সম্পর্কে দূরত্ব তৈরি হচ্ছে। বিশেষ করে যৌন জীবনে এর প্রভাব পড়ছে সবচেয়ে বেশি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্কের উষ্ণতা এবং যৌন ইচ্ছা ধরে রাখার জন্য কিছু সহজ উপায় অবলম্বন করা যেতে পারে। গবেষণায় দেখা গেছে, সুখী দাম্পত্যের অন্যতম চাবিকাঠি হলো একসঙ্গে ঘুমাতে যাওয়া। সারাদিনের ক্লান্তি শেষে একে অপরের সান্নিধ্যে রাত কাটানো সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করে।

একসঙ্গে সময় কাটানো এবং একে অপরকে জড়িয়ে ধরে ঘুমানো দম্পতিদের মধ্যে বোঝাপড়া বাড়াতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, শোবার আগে কিছু অভ্যাস পরিবর্তন করলে তা সম্পর্কের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। যেমন, নিজেদের একান্ত সময় কাটানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা। সম্ভব হলে শোবার ঘরে মোবাইল ফোন না নিয়ে যাওয়াই ভালো।

এছাড়াও, রাতে ঘুমানোর আগে হালকা সুগন্ধী ব্যবহার করে বা মোমবাতি জ্বালিয়ে শান্ত পরিবেশে কিছুক্ষণ একসঙ্গে সময় কাটানো যেতে পারে। এই ছোট ছোট অভ্যাসগুলোই হাজারো কর্মব্যস্ততার মাঝেও আপনার সম্পর্ককে করে তুলতে পারে আরও উষ্ণ ও অন্তরঙ্গ। এতে সঙ্গমের ইচ্ছাও দ্বিগুণ বৃদ্ধি পাবে বলে মনে করা হয়।