ব্যুরো নিউজ, ১১ নভেম্বর ২০২৬: ভাইফোঁটার দিনে বড়সড় ধাক্কা খেলেন তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ওরফে স্বঘোষিত ‘পুষ্পা’। তাঁর ফলতার শ্রীরামপুরের বাড়ি ভেঙে দিল পৌরসভা। জেলা প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। বাড়ি থেকে সমস্ত আসবাবপত্র, যেমন মিক্সার, মাইক্রোওয়েভ, ট্রেডমিল, ওয়াশিং মেশিন ইত্যাদি বের করে দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জাহাঙ্গীর খানের এই বাড়িটি বেআইনিভাবে তৈরি করা হয়েছিল।
সম্প্রতি, বিধানসভা নির্বাচনের সময় নিজেকে ‘পুষ্পা’ বলে দাবি করে ‘পুষ্পা ঝুঁকেগা নেহি’ সিনেমার সংলাপ আওড়ে বিতর্কে জড়িয়েছিলেন এই তৃণমূল নেতা। ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এই সব অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে তিনি জেলবন্দি রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই জাহাঙ্গীরের উত্থান। দলের অবজারভার হিসেবেও তিনি কাজ করেছেন। নির্বাচনের আগে থেকেই ফলতা বিধানসভা কেন্দ্রটি নানা অভিযোগে আলোচনায় ছিল। বিএলও-দের উপর চাপ সৃষ্টি করে মৃতদের নাম ভোটার তালিকায় তোলার চেষ্টার অভিযোগ উঠেছিল, যেখানে জাহাঙ্গীরের নাম উঠে আসে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
একদিকে যখন তৃণমূল নেতা জেলে, অন্যদিকে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।কে প্রশাসনের এই পদক্ষেপের পর তৃণমূলের অন্দরেও অস্বস্তি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।









