লন্ডনে ভারতীয় রেস্তরাঁয় হালাল খাবার বিক্রি না হওয়ায় মুসলিমদের প্রতিবাদ, বন্ধের দাবি।

লন্ডনে ভারতীয় রেস্তরাঁয় হালাল খাবার না বেচায় মুসলিম বিক্ষোভ। মালিক হরমন সিং কাপুর প্রাণনাশের হুমকির মুখে। পুলিশ পরিস্থিতি সামাল দেয়।

Share:

ব্যুরো নিউজ, ১৬ই নভেম্বর ২০২৬ : লন্ডনের এক ভারতীয় রেস্তরাঁর বাইরে শত শত মুসলিম বিক্ষোভকারী জমায়েত হয়ে রেস্তরাঁটি বন্ধ করে দেওয়ার দাবি তুলেছেন। তাঁদের এই প্রতিবাদের কারণ হলো, রেস্তরাঁ কর্তৃপক্ষ হালাল খাবার বিক্রি করতে অস্বীকার করেছে। পশ্চিম লন্ডনের হ্যামারসমিথ এলাকার জনপ্রিয় ‘সিংস ডাইনিং’ বা ‘রংরেজ’ নামের এই রেস্তরাঁর সামনে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশে খবর দেওয়া হয়, এবং শেষ পর্যন্ত পুলিশ ও নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের শান্ত করে সরিয়ে দেন।

এই ঝামেলার সূত্রপাত হয় রেস্তরাঁর দরজায় ঝোলানো একটি বার্তা থেকে, যেখানে স্পষ্ট করে লেখা ছিল—‘আমরা গর্বের সঙ্গে হালাল খাদ্য বিক্রি করি না’। রেস্তরাঁর মালিক হরমন সিং কাপুর এই নীতিতে অটল রয়েছেন। এই ঘোষণার পরই মুসলিম সম্প্রদায়ের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং রেস্তরাঁটির বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীদের অভিযোগ, হরমন সিং সমাজমাধ্যমে মুসলিম সম্প্রদায়, হালাল মাংস এবং গাজা সংঘাত নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।

অন্যদিকে, হরমন সিং কাপুরের দাবি, হালাল মাংস বিক্রি করতে অস্বীকার করার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা অসংখ্যবার প্রাণনাশের হুমকি পেয়েছেন। তিনি আরও জানান, বিক্ষোভকারীরা চলে গেলেও তিনি ফের হামলার আশঙ্কা করছেন। লন্ডনের মতো বহুসংস্কৃতির শহরে কোনো রেস্তরাঁ কেন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের দাবিতে ‘হালাল খাবার’ বিক্রি করবে, এই প্রশ্নও উঠেছে। এই ঘটনা রেস্তরাঁ মালিকের ব্যক্তিগত পছন্দ ও ব্যবসার স্বাধীনতার বিষয়টিকে সামনে এনেছে। একইসঙ্গে, বহুসংস্কৃতির শহরে ভিন্ন মতাদর্শের সহাবস্থান নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।