EV পরিকাঠামোয় ৫ কোটি টাকার ঋণ! নতুন প্রকল্প ব্যাঙ্ক অফ বরোদার

বৈদ্যুতিক গাড়ির পরিকাঠামো তৈরিতে ৫ কোটি টাকার অর্থায়ন প্রকল্প চালু করেছে ব্যাঙ্ক অফ বরোদা। ঋণের শর্ত ও আবেদনপদ্ধতির বিস্তারিত এখনও মেলেনি।

Share:

ব্যুরো নিউজ, ২০ নভেম্বর ২০২৬: দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে চার্জিং স্টেশন ও ব্যাটারি বদলের পরিকাঠামোর চাহিদা। এবার এই খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বড় পদক্ষেপ করল ব্যাঙ্ক অফ বরোদা। বৈদ্যুতিক গাড়ির (EV) পরিকাঠামো তৈরিতে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার জন্য নতুন প্রকল্প চালু করল রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্ক। প্রকল্পটির নাম ‘bob Green PLUG’।

এই প্রকল্পের আওতায় ১০ লক্ষ টাকার বেশি থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। নতুন চার্জিং স্টেশন তৈরি থেকে শুরু করে পুরনো পরিকাঠামোর সম্প্রসারণ, ব্যাটারি সোয়াপিং কেন্দ্র এবং বেসরকারি ও বাণিজ্যিক চার্জিং পরিষেবা—বিভিন্ন ক্ষেত্রেই এই ঋণ ব্যবহার করা যাবে।

কারা পাবেন এই ঋণ?

স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME), EV চার্জিং স্টেশন পরিচালনাকারী সংস্থা, জ্বালানি কেন্দ্র, ফ্লিট অপারেটর, লজিস্টিক হাব, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং আবাসন সমিতিগুলি এই প্রকল্পের আওতায় ঋণের জন্য আবেদন করতে পারবে।

সুদের হার কত?

ব্যাঙ্কের ঘোষণা অনুযায়ী, ঋণের সুদের হার বার্ষিক ৮.১৫ শতাংশ থেকে ৯.৬০ শতাংশ। ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ ১২০ মাস বা ১০ বছর। প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ ১২ মাসের মোরাটোরিয়াম বা ঋণ পরিশোধে ছাড়ের সুবিধাও রয়েছে।

এমনকী ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহার করে EV চার্জিং স্টেশন তৈরির ক্ষেত্রেও অর্থায়ন করবে ব্যাঙ্ক। সব মিলিয়ে দেশে পরিবেশবান্ধব পরিবহণ পরিকাঠামো গড়ে তুলতে নতুন দিশা দেখাতে পারে এই উদ্যোগ।