ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর ২০২৬: মানুষের স্বভাব, চরিত্র ও ব্যক্তিত্ব কেমন হবে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। কেউ অত্যন্ত শান্ত, কেউ রাগী, কেউ আবার বুদ্ধিমান ও নেতৃত্ব দিতে দক্ষ। কিন্তু জানেন কি, জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সপ্তাহের কোন দিনে আপনার জন্ম হয়েছে, তার উপরেও নাকি নির্ভর করে আপনার ব্যক্তিত্বের নানা দিক? রবিবার থেকে শনিবার—প্রতিটি জন্মবারের জন্য রয়েছে আলাদা চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যাখ্যা।
জ্যোতিষশাস্ত্রের মতে, রবিবারে জন্মানো ব্যক্তিরা সাধারণত আত্মসম্মানবোধসম্পন্ন, উচ্চাকাঙ্ক্ষী ও কিছুটা রাগী প্রকৃতির হন। সোমবারে জন্মানো ব্যক্তিরা জ্ঞানী, গুণী ও আবেগপ্রবণ হয়ে থাকেন। মঙ্গলবারে জন্মানো ব্যক্তিদের মধ্যে সাহস ও জেদ বেশি দেখা যায় বলে মনে করা হয়।
অন্য দিকে, বুধবারে জন্মানো ব্যক্তিরা বুদ্ধিমান, দয়ালু ও বিদ্যাচর্চায় আগ্রহী হন। বৃহস্পতিবারে জন্মানো ব্যক্তিদের জ্ঞান, প্রতিপত্তি ও ধর্মীয় বিষয়ে আগ্রহ থাকে। শুক্রবারে জন্মানো ব্যক্তিরা বিলাসিতা, সৌন্দর্য ও আনন্দ উপভোগ করতে ভালোবাসেন। শনিবারে জন্মানো ব্যক্তিদের ক্ষেত্রে ধৈর্য, জেদ এবং জটিল স্বভাবের কথা বলা হয়েছে।
তবে এগুলি জ্যোতিষশাস্ত্রের প্রচলিত ধারণা, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ব্যক্তিত্ব বিশ্লেষণ নয়।









