বুধবারের রাশিফল, ২৫ নভেম্বর ২০২৬: ১২ রাশির দিন কেমন কাটবে?

২৫ নভেম্বর ২০২৬, বুধবারের রাশিফলে মেষের ব্যবসায় লাভের যোগ, বৃষের সতর্কতা, মিথুনের স্বাস্থ্য ও কর্কটের পারিবারিক সুখের পূর্বাভাস জেনে নিন।

Share:

ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর ২০২৬ : বুধবার, দৈনিক রাশিফল অনুযায়ী আজ কারও কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা, আবার কারও ক্ষেত্রে অর্থ ও পারিবারিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। গ্রহ-নক্ষত্রের অবস্থানের ভিত্তিতে দিনটি বিভিন্ন রাশির জন্য নানা ইঙ্গিত নিয়ে আসছে। দেখে নিন মেষ থেকে মীন—আজকের দিন কেমন কাটতে পারে।

১২ রাশির আজকের রাশিফল

মেষ (Aries): আজ দিনটি শুভ হতে পারে। দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যায় স্বস্তি মিলবে। পরিবার থেকে সমর্থন পাবেন। ব্যবসায় লাভ ও আয়ের নতুন উৎস তৈরির সম্ভাবনা রয়েছে। নতুন উদ্যোগেও সাফল্য আসতে পারে।

বৃষ (Taurus): আজ মানসিক অস্থিরতা ও কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায় প্রত্যাশিত লাভ নাও হতে পারে। সহকর্মীদের বিরোধিতা এবং পারিবারিক মতবিরোধের আশঙ্কা রয়েছে। স্বাস্থ্যের দিকে নজর দিন।

মিথুন (Gemini): দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্য নিয়ে কিছুটা ওঠানামা হতে পারে। ব্যবসায় নতুন পরিবর্তন এড়িয়ে চলুন। পরিবারের কারও অসুস্থতা উদ্বেগ বাড়াতে পারে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।

কর্কট (Cancer): পুরনো কোনও কাজ সম্পন্ন হওয়ায় আনন্দ পাবেন। পারিবারিক সমস্যা মিটতে পারে। ব্যবসায় লাভ এবং নতুন প্রকল্প শুরু করার সুযোগ রয়েছে। পরিবারে শুভ ঘটনার সম্ভাবনা।

সিংহ (Leo): চাকরির সন্ধানে থাকলে সাফল্যের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বড় প্রস্তাব আসতে পারে। বিশেষ কারও সঙ্গে সাক্ষাৎ এবং বন্ধুদের মাধ্যমে আর্থিক লাভের যোগ রয়েছে।

কন্যা (Virgo): আজ দীর্ঘ যাত্রার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বড় বিনিয়োগ এড়িয়ে চলুন। পরিবারের কারও বিষয়ে মন খারাপ হতে পারে। কথাবার্তায় সংযম রাখুন এবং বিবাদ এড়িয়ে চলুন।

তুলা (Libra): কাজের চাপ মানসিক ও শারীরিক ক্লান্তি বাড়াতে পারে। আজ নতুন কাজ শুরু না করাই ভালো। চাকরির সন্ধানে কিছু বাধা আসতে পারে। পরিবারের সদস্য ও সঙ্গীর সঙ্গে মতবিরোধের আশঙ্কা রয়েছে।

বৃশ্চিক (Scorpio): পরিকল্পিত কাজ সম্পন্ন হতে পারে। ব্যবসায় লাভ এবং আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকবে।

ধনু (Sagittarius): নতুন উদ্যোগে সাফল্য আসতে পারে। বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ, সামাজিক সম্মান বৃদ্ধি এবং পরিবারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসতে পারেপ্

মকর (Capricorn): আজ অপ্রয়োজনীয় ব্যস্ততা ও বিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রতিপক্ষের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকুন। ব্যবসায় ক্ষতি এবং কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে।

কুম্ভ (Aquarius): আর্থিক ও পারিবারিক বিষয়ে সতর্ক থাকুন। ব্যবসায় বড় বিনিয়োগ এড়িয়ে চলুন। প্রতিপক্ষের ষড়যন্ত্র বা আইনি জটিলতায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে।

মীন (Pisces): আজ কোনও বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আইনি বিষয়ে সাফল্য, ব্যবসায় লাভ এবং বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে শুভ অনুষ্ঠান বা ধর্মীয় আয়োজনে যোগ দিতে পারেন।