ব্যুরো নিউজ, ২৬শে নভেম্বর ২০২৬ : ব্যাংকে চাকরির স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য দারুণ খবর নিয়ে এল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ২০২৭ সালে ক্লার্ক ও অফিসার, দুই ক্যাডার মিলিয়ে প্রায় ১১ হাজার থেকে ১২ হাজার কর্মী নিয়োগের বিশাল পরিকল্পনা করছে SBI। সম্প্রতি স্বয়ং ব্যাংকের চেয়ারম্যান চল্লা শ্রীনিবাসুলু সেট্টি এই বড় ঘোষণার ইঙ্গিত দিয়েছেন। তাঁর এই বার্তার পর থেকেই দেশজুড়ে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীর মধ্যে নতুন করে আশার আলো জ্বলে উঠেছে। যাঁরা দিনের পর দিন বই-খাতা নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের কাছে এ যেন এক দীর্ঘ প্রতীক্ষার পর আসা সেরা সুযোগ।
চেয়ারম্যান জানিয়েছেন, চূড়ান্ত নিয়োগ সংখ্যা এখনও স্থির হয়নি। অবসরপ্রাপ্ত কর্মী এবং ভবিষ্যতে প্রয়োজনীয় কর্মীর সংখ্যার ওপর শূন্যপদ নির্ভর করবে। ১১ থেকে ১২ হাজার শূন্যপদ এখন প্রাথমিক অনুমান, যা পরিস্থিতি অনুযায়ী বাড়তে বা কমতে পারে। তবে আগামী বছরে SBI-তে বড় নিয়োগ নিশ্চিত। এর পাশাপাশি ব্যাংক ২৫০টি নতুন শাখা খোলার প্রস্তুতি নিচ্ছে, যা বিভিন্ন পদে নিয়োগের সম্ভাবনা আরও বাড়িয়ে তুলছে।
কবে আবেদন শুরু হবে, এটাই এখন মূল প্রশ্ন। SBI এখনও বিজ্ঞপ্তি, আবেদনের তারিখ, যোগ্যতা বা পরীক্ষার সূচি প্রকাশ করেনি। তাই পদভেদে যোগ্যতা, বয়সসীমা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রার্থীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বিশেষজ্ঞদের মতে, বিজ্ঞপ্তির অপেক্ষায় না থেকে এখন থেকেই প্রস্তুতি শুরু করা উচিত, কারণ প্রকাশের পর সময় হাতে থাকে খুবই কম।
একটা বিষয় পরিষ্কার করে দেওয়া জরুরি, এই ১,৫৪০টি পদ নতুন শূন্যপদ নয়। এগুলি দীর্ঘদিন ধরে খালি পড়ে থাকা ব্যাকলগ পদ, যা এবার পূরণ করা হচ্ছে। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শাখায় এই নিয়োগ সম্পন্ন হলে ব্যাংকের কর্মী ঘাটতি অনেকটাই মিটবে বলে আশা করা হচ্ছে। আর গ্রাহক পরিষেবাও আরও দ্রুত ও মসৃণ হবে।









