এই বলিউড জুটির ডেটিং নিয়ে গোপন রহস্য প্রকাশ্যে! বলিউড তারকা মালাইকা অরোরার পুত্র আরহান খানের পডকাস্টেই পর্দা ফাঁস বলিউড জুটির

Bollywood couple's dating secret

Share:

পুস্পিতা বড়াল, ৩ মে: বলিউড জগতের দুই তারকা হলেন মালাইকা অরোরা এবং আরবাজ খান। তাঁদেরই ছেলে আরহান খান সম্প্রতি তার পডকাস্ট ‘ডাম্ব বিরিয়ানি’-এর জন্য সংবাদ শিরোনামে উঠে এসেছেন। এখনও পর্যন্ত অনেক অতিথি তার পডকাস্টে হাজির হয়েছেন। সম্প্রতি ছেলের সঙ্গে কথা বলতে দেখা গেছে মালাইকা অরোরাকে। তবে নতুন পর্বে, মুম্বাইয়ের ফটোগ্রাফারদের আরহানের নতুন শোতে আমন্ত্রণ জানানো হয়েছিল।

যে বিশেষ অসুখের কারনে আজও বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের থেকে ফায়দা নিয়ে থাকেন তার বন্ধু বান্ধবীরা, জানেন কি সেই বিশেষ রোগ?

মুম্বাইয়ের ফটোগ্রাফারদেরও আরহানের নতুন শোতে আমন্ত্রণ জানানো হয়েছিল

আরহানের শোয়ে এসে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং বলিউড অভিনেতা ভিকি কৌশলের ডেটিং নিয়ে একটি বড় রহস্য ফাঁস করলেন ফটোগ্রাফাররা। বর্তমানে অবশ্য এই দম্পতি এখন স্বামী-স্ত্রী হিসেবে সুখে সংসার করছেন। কিন্তু যখন তারা একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন তখন তাদের একসঙ্গে দেখা গিয়েছিল এবং সেই সময় ক্যাটরিনা তাঁদের দুজনের একসাথে তোলা ছবিগুলি মুছে ফেলার অনুরোধ জানিয়েছিলেন।

ফটোগ্রাফারদের মধ্যেই একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার এদিন বলেন যে, বলিউড জগদের আরও দুই তারকা অনন্যা পান্ডে এবং আদিত্য রায় কাপুর তাদের ছবি সরিয়ে দেওয়ার জন্য একটি চুক্তিও করেছিলেন। তাঁর কথা অনুযায়ী, “আমি যখন গোয়ায় ছিলাম, তখন আমার বসের কাছ থেকে ফোন পেয়েছিলাম যে, সেখানে এক দম্পতি আছে। অবশেষে দম্পতি এসেছিলেন এবং আমি তাদের দেখলাম। আমি তাদের দেখেছিলাম. কিন্তু তারা আমাকে দেখেনি। আমি মুখ লুকালাম। এটা ছিল আদিত্য। এর আগে, আমরা অনন্যাকেও ধরেছিলাম, কিন্তু তারপরে সে আমাদের ছবিটি মুছে ফেলতে বলেছিল।”

তবে ফটোগ্রাফারদের সঙ্গে সেলিব্রিটিদের যে চুক্তিও চলে তাও আবার ছবি সরিয়ে দেওয়ার জন্য, এটা পরিষ্কার। নিজেদের ডেটিং এর খবর প্রকাশ্যে আনার ক্ষেত্রে তারা আজকাল ভীষণ সাবধানী। সেই কারণেই বলিউডের ফটোগ্রাফারদের সঙ্গে চুক্তি করে থাকেন তারা। একটা সময় ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ চুক্তি করেছিলেন তাদের ছবি ডিলিট করে দেওয়ার জন্য।

https://youtu.be/BA31-mLZ6Og