সালমানের বাড়িতে হামলার অভিযোগে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Salman Khan-Lorence Bishnoi Gang

Share:

ব্যুরো নিউজ, ১ জুন : অভিনেতা সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় এবার প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। যে অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছিল, সেই নিয়েই এবার সামনে এলো বিস্ফোরক তথ্য।

বুথেই ৩ পুরুষ এজেন্টের হেনস্থা সূর্যকান্ত মিশ্রর মেয়েকে! মত্ত অবস্থায় ছিলেন বাম নেত্রী, পাল্টা দাবি!

পাকিস্তানি অস্ত্র দিয়ে হামলার ছক!

গত এপ্রিল মাসে আচমকাই হঠাৎই অভিনেতা সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে। দুষ্কৃতীরা গুলি চালিয়েই পালিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনার পরই নড়েচড়ে বসে পুলিশ-প্রশাসন। এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়।

ঘটনার তদন্ত শুরু করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এই ঘটনায় গ্রেফতার হয় একাধিক ব্যক্তি। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তিন অপরাধীকে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন পরে তিনজন অপরাধীকেও গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে নদী থেকে উদ্ধার করা হয় বন্দুক।

BJP Helpline

পুলিশ সূত্রে খবর, সালমানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনার সমস্ত তথ্য পুলিশের হাতে এসেছে। সেই তথ্য অনুযায়ী একটি এফআইআর-এর কপি যেখানে দাবি করা হয়েছে একজন পাকিস্তানি অস্ত্র সাপ্লায়ারের কাছ থেকে আমেরিকায় থাকা লরেন্স বিষ্ণোইয়ের তুতো ভাই আনমোল বিষ্ণোই এবং গোল্ডি ব্রার একে ৪৭, এম ১৬, একে ৯২ ইত্যাদি কিনেছিল। সেই অস্ত্র দিয়েই নাকি তাদের সালমানকে হত্যার পরিকল্পনা ছিল।

পুলিশের আরও দাবি, ওই অস্ত্র দিয়ে দুষ্কৃতীরা সালমানের গাড়ি উড়িয়ে দিতে চেয়েছিল। সালমানের ফার্মহাউজেো হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের। কিন্তু হঠাৎ সালমনের বাড়ির বাইরে হামলা চালালো তাই নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ।