ব্যুরো নিউজ,২৮ আগস্ট: অনেকদিন ধরেই জল্পনা চলছিল আইফোন 16 কবে বাজারে আসবে? প্রতীক্ষায় ছিলেন মানুষ। নির্ধারিত সময়ের মধ্যেই কি আইফোন 16 বাজারে আসবে? প্রশ্ন ছিল মানুষের মনে। অবশেষে সমস্ত অপেক্ষার এবং প্রশ্নের অবসান ঘটিয়ে আইফোন 16 বাজারে আসতে চলেছে নির্ধারিত সময়ই ঘোষণা করলো অ্যাপেল। ৯ সেপ্টেম্বর একটি গ্লোবাল ইভেন্টের মধ্য দিয়ে সামনে আনা হবে আইফোন 16 কে জানিয়ে দিল apple সংস্থার প্রধান টিম কুক।
এইবার বাড়িতে বানান তালের এই নতুন রেসিপি তালের ক্ষীর
টিম কুকের বার্তা
আইফোন 16 এর পাশাপাশি এয়ারপড ৪ এবং ওয়াচ সিরিজ ১০ এই দুটিকেও এই অনুষ্ঠানে আনা হবে বলে জানিয়েছে অ্যাপেল সংস্থা। ৯ সেপ্টেম্বরের গ্লোবাল ইভেন্ট টি ভারতবর্ষে দেখা যাবে রাত সাড়ে দশটা নাগাদ। তার পাশাপাশি অ্যাপেলের তরফ থেকে এই গোটা অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হবে ইউটিউবে এবং অ্যাপেলের ফেসবুক পেজে। আইফোন 16 ফোন টিকে অ্যাপেল আনতে চলেছে নতুন পিক্সেল নাইন এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড কে টক্কর দিতে।
এই টোটকা গুলি কাজে লাগিয়ে রান্না ঘরের মসলার কৌটো থেকে ছত্রাক সরান
আইফোন 16 এ থাকছে উন্নত মানের সেন্সর এবং রঙের বিভিন্ন ভ্যারাইটি। এই নতুন ফোনের সঙ্গে এয়ারপোড ফোর এবং ওয়াচ সিরিজ তেন এই দুটোও বাজারে আসছে একইসাথে।অপেক্ষা করছে মানুষজন এই দুটি প্রোডাক্ট গুলোর জন্য ও ।মানুষের মনে প্রচন্ড প্রচুর কৌতূহল তৈরি হয়েছে। এখনো পর্যন্ত অ্যাপেল 16 এর দাম কত হবে সেটি জানা যায়নি। হয়তো নয় সেপ্টেম্বর ই মানুষ জানতে পারবে ফোনটির মূল্য।
https://www.youtube.com/live/JEMlUH6P08k?si=-ODkICebteYQlY9H








