সরকার বদলের পর স্বরূপ বিশ্বাসের জীবনে ঝড়, স্ত্রী জুঁই কি এবার বিচ্ছেদের পথে?

স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস আইনি বিচ্ছেদের পথে। দুই মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।

Share:

ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে এবার টলি তারকা স্বরূপ বিশ্বাসের ব্যক্তিগত জীবনেও বড়সড় ধাক্কা। তাঁর স্ত্রী জুঁই বিশ্বাস এবার আইনি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন বলে জানা গিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জুঁই নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি জানান, ২০১৯ সাল থেকেই স্বরূপ বিশ্বাসের সঙ্গে তাঁর পারস্পরিক বিচ্ছেদ চলছিল এবং গত বছর থেকে তিনি সম্পূর্ণ আলাদা থাকছেন। দুই মেয়ের ভবিষ্যতের কথা ভেবে এতদিন তিনি এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

জুঁই বিশ্বাস আরও জানান, এটি তাঁর ব্যক্তিগত জীবন এবং কোনও বিনোদনমূলক বিষয় নয়। তিনি তাঁর মেয়েদের মানসিক স্বাস্থ্যের উপর বেশি জোর দিচ্ছেন। আইনি প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ হোক, এটাই তাঁর কামনা। উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং জোর জুলুম খাটানোর একাধিক অভিযোগ উঠেছিল। তাঁর স্ত্রী হওয়ার কারণে জুঁইকেও অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে জুঁইয়ের দাবি, এই রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের কোনও যোগ নেই। ২০১৯ সাল থেকেই স্বরূপ বিশ্বাসের সঙ্গে তাঁর সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। এতদিন সবটা প্রকাশ্যে না এলেও, এবার তিনি সবকিছু স্পষ্ট করে দিলেন।