ব্যুরো নিউজ, ১০ জুন ২০২৬ : রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন সরকারের মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্ত দফতরগুলির চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে বুধবার। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী নিজের হাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দফতর রেখেছেন। একই সঙ্গে অভিজ্ঞ ও নতুন মুখের ভারসাম্য বজায় রেখে বিভিন্ন দফতরের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।
নতুন মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীসহ মোট ১৯ জন পূর্ণমন্ত্রী স্থান পেয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর, ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন দফতর, বিদ্যুৎ দফতর, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতর, কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর এবং অন্য কোনও মন্ত্রীকে বণ্টন না করা বাকি সমস্ত দফতরের দায়িত্বভার সামলাবেন। অর্থ দফতরের দায়িত্ব পেয়েছেন স্বপন দাশগুপ্ত।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ভার ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের কাঁধে। শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতর, গণপূর্ত দফতর এবং অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে তাপস রায়কে। এছাড়াও, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক। নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর সামলাবেন অগ্নিমিত্রা পাল। দিলীপ ঘোষকে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপণন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রম ও পরিবহণ দফতরের দায়িত্বে রয়েছেন অর্জুন সিং। বিদ্যালয় শিক্ষা দফতর, আবাসন দফতর এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের দায়িত্ব পেয়েছেন দীপক বর্মন। উচ্চশিক্ষা দফতরের দায়িত্ব জগন্নাথ চট্টোপাধ্যায়ের হাতে। নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন মালতী রাভা রায়। এই দফতর বণ্টনের মাধ্যমে নতুন সরকারের প্রশাসনিক কাঠামো স্পষ্ট হল।
প্রতিমন্ত্রীদের দপ্তরে দায়িত্ব পেয়েছেন জোয়েল মুর্মু আদিবাসী উন্নয়ন দপ্তর এবং সেচ ও জলপথ দপ্তর । হরেকৃষ্ণ বেরা উচ্চশিক্ষা দপ্তর এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর । আনন্দময় বর্মন পরিবহণ দপ্তর এবং অর্থ দপ্তর । অশোক দিন্দা কৃষি বিপণন দপ্তর এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তর । নদিয়ারচাঁদ বাউরি পূর্ত দপ্তর এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর । বিশাল লামা: স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর । শান্তনু প্রামাণিক: খাদ্য ও সরবরাহ দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তর । মৌমিতা বিশ্বাস মিশ্র শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তর এবং বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দপ্তর । উমেশ রাই সংসদীয় বিষয়ক দপ্তর এবং নগরোয়ন ও পুর বিষয়ক দপ্তর পূর্ণিমা চক্রবর্তী: তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পর্যটন দপ্তর।কৌশিক চৌধুরী স্কুল শিক্ষা দপ্তর এবং দমকল ভাস্কর ভট্টাচার্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, শ্রম দপ্তর । দিবাকর ঘরামি সমবায় দপ্তর, বন দপ্তর এবং পরিবেশ দপ্তর । অমিয় কিস্কু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তর এবং কৃষি দপ্তর । কলিতা মাজি আবাসন দপ্তরগার্গী দাস ঘোষ বিদ্যুৎ দপ্তর এবং অপ্রচলিত ও নবীকরণযোগ্য শক্তি উৎস দপ্তর । বিরাজ বিশ্বাস আইন দপ্তর, বিচার দপ্তর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর । দীপঙ্কর জানা ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর এবং সুন্দরবন বিষয়ক দপ্তর । সুমনা সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ।








