নিউজ ব্যুরো, ২৩ জুন ২০২৬: নাগপুরের একটি মাদ্রাসায় ১৪ বছর বয়সী এক কিশোরকে লাগাতার যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে।
জানা গিয়েছে, নাগপুরের দারুল মুরুল তাজ মাদ্রাসার ওই ছাত্রটি দিনতিনেক আগে পুলিশের দ্বারস্থ হয় এবং তার উপর চলা নির্যাতনের কথা জানায়। অভিযোগের তীর ২৬ বছর বয়সী অতায় রসুল নামে এক ব্যক্তির দিকে। বিহারের বাসিন্দা অতায় রসুল ওই মাদ্রাসায় নিয়মিত যাতায়াত করত। মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত মৌলানার সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, যার সুবাদে তার অবাধ প্রবেশ ছিল সেখানেএবং এই সুযোগ কাজে লাগিয়েই সে ওই কিশোরের উপর দিনের পর দিন যৌন নির্যাতন চালিয়েছে।
পুলিশ অতায় রসুলকে গ্রেপ্তার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ আশঙ্কা করছে যে, মাদ্রাসায় অধ্যয়নরত অন্যান্য কিশোররাও একই ধরনের নির্যাতনের শিকার হয়ে থাকতে পারে। ওই মাদ্রাসায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্তত দশজন পড়ুয়া রয়েছে। পুলিশ তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করছে এবং ঘটনার গভীরে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে।
এই ঘটনায় স্থানীয় মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশাসন মাদ্রাসার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে এবং নির্যাতিতদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে।








