ব্যুরো নিউজ, ২৪ জুন ২০২৬ঃ গুয়াহাটিতে অনুষ্ঠিতব্য ভারত-জাপান শীর্ষ বৈঠক জাপানের প্রধানমন্ত্রী আসাম সফর বাতিল হওয়ায় স্থগিত হয়েছে। এই ঘটনায় রাজ্যের কূটনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত ১৭ জুন গুয়াহাটির গণেশগুড়ি ফ্লাইওভারের একটি স্তম্ভে শিল্পী মার্শাল বড়ুয়া জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের একটি ম্যুরাল আঁকেন। এই ম্যুরাল নিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয় এবং পুলিশ বড়ুয়াকে সতর্কও করে।
তবে, ১৯ জুন জাপানের একটি প্রতিনিধি দল যখন গুয়াহাটি পরিদর্শন করছিল, তখন এই ম্যুরালকে কেন্দ্র করে যানজট সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা ধরে জাপানি প্রতিনিধি দল যানজটে আটকে ছিল বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আসাম সরকার জাপানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় অসুবিধার সম্মুখীন হয়। সরকারি সূত্রে খবর, এই যানজট এবং শিল্পীর কর্মকাণ্ডের বিতর্কই বৈঠকের স্থান পরিবর্তন এবং সফর বাতিলের অন্যতম কারণ।
যদিও সরকারিভাবে লজিস্টিক সমস্যা এবং জাপানের অভ্যন্তরীণ অধিবেশনের কথা বলা হয়েছে, তবে সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনা আসামের জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা। এর আগে, নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) প্রতিবাদের সময়ও গুয়াহাটিতে জাপানের প্রধানমন্ত্রীর একটি সফর বাতিল হয়েছিল। শিল্পী বড়ুয়ার এই ধরনের কর্মকাণ্ড বারবার বিতর্কের জন্ম দিয়েছে। এই ঘটনায় রাজ্যের উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।







