ব্যুরো নিউজ, ২৩ জুলাই ২০২৬: বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে। শেখ হাসিনা সরকারের আমলে তিনিই একমাত্র সাংবিধানিক পদাধিকারী ছিলেন, তবে বর্তমান তারেক রহমান সরকারের অধীনে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, গত মে মাসে লন্ডন সফরে থাকাকালীন শেখ হাসিনার সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়। গোয়েন্দা সূত্রে এই ফোনালাপের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর পদত্যাগের বার্তা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ৯ মে সাহাবুদ্দিন লন্ডন যান এবং ১৮ মে দেশে ফেরেন। এই মধ্যবর্তী সময়েই তিনি হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন।
যদিও বিএনপির এক বর্ষীয়ান নেতা জানিয়েছেন, কেবল ফোনালাপই কারণ নয়। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সাহাবুদ্দিনের সরে যাওয়া তারেক রহমান সরকারের একটি স্পষ্ট বার্তা, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। এই পদত্যাগের মাধ্যমে সরকার সম্ভবত একটি বার্তা দিতে চাইছে যে, তারা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বদ্ধপরিকর।








