পরীক্ষা সংস্কারে মোদির টাস্ক ফোর্স, নেতৃত্বে ইনফোসিসের নন্দন নিলেকানি

পরীক্ষা সংস্কারে প্রধানমন্ত্রী মোদির বড় ঘোষণা। ইনফোসিসের নন্দন নিলেকানির নেতৃত্বে গঠিত হল উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স। কঠোর আইন ও ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দোষীদের শাস্তি।

Share:

ব্যুরো নিউজ, ২৬ জুলাই ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি দেশের পরীক্ষা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি ঘোষণা করেছেন যে, পরীক্ষা ব্যবস্থাকে আরও নিখুঁত ও ত্রুটিমুক্ত করতে একটি উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি।

মোদি স্পষ্ট জানিয়েছেন, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই ভারত সরকার পড়ুয়াদের স্বার্থ রক্ষায় একাধিক পদক্ষেপ করেছে। কেন্দ্র সরকার সম্প্রতি পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ সংশোধনী বিল মন্ত্রিসভায় এনেছে, যা পাশ হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, সোমবারই এই বিল সংসদে পেশ করা হবে। ভিডিও বার্তায় মোদি আরও বলেন, “বন্ধুরা, পড়ুয়াদের ভবিষ্যতের জন্য সরকার একাধিক পদক্ষেপ করেছে। যারা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা এখন জেলে পচছে। আমরা ফাস্ট ট্র্যাক আদালতের ঘোষণা করেছি।

আগামিকাল সংসদেও আরও কঠোর আইন আনার প্রক্রিয়া শুরু করব।” দেশের শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনাই এই টাস্ক ফোর্সের মূল লক্ষ্য। নিলেকানির নেতৃত্বে এই কমিটি পরীক্ষা পদ্ধতির প্রতিটি দিক খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করবে। এই পদক্ষেপের মাধ্যমে সরকার ছাত্রছাত্রীদের আস্থা ফিরিয়ে আনতে চাইছে।