রেশন কার্ডে আইরিশ স্ক্যান বাধ্যতামূলক করার নির্দেশ খারিজ করল কেন্দ্র, আঙুলের ছাপই যথেষ্ট

রেশন কার্ডে আইরিশ স্ক্যান বাধ্যতামূলক করার রাজ্য সরকারের নির্দেশ খারিজ করল কেন্দ্র। কেন্দ্রীয় খাদ্যসচিব জানালেন, আঙুলের ছাপই যথেষ্ট। ডিলারদের আন্দোলনের হুমকি।

Share:

ব্যুরো নিউজ, ৩ আগস্ট ২০২৬ঃ গণবণ্টন ব্যবস্থায় রেশন কার্ডে চোখের মণি স্ক্যান (Iris Scan) বাধ্যতামূলক করার রাজ্য সরকারের নির্দেশ খারিজ করল কেন্দ্র। গত ১৩ জুলাই পশ্চিমবঙ্গের খাদ্যসচিব জগদীশ প্রসাদ মীণা রেশন পেতে উপভোক্তার চোখের মণি-ভিত্তিক বায়োমেট্রিক পদ্ধতি বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কেন্দ্রের খাদ্য ও গণবণ্টন মন্ত্রক এই নির্দেশকে অমান্য করে জানিয়েছে, আধার আইন অনুযায়ী আঙুলের ছাপই যথেষ্ট। ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’ (AIFPSDF)-এর সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু কেন্দ্রীয় খাদ্যসচিব সঞ্জীব চোপড়ার সঙ্গে দেখা করে অভিযোগ জানান যে রাজ্যের এই নির্দেশে কেন্দ্রীয় প্রকল্পের রেশন বন্টনে ব্যাঘাত ঘটছে।

তিনি রাজ্যের নির্দেশিকার কপিও কেন্দ্রীয় খাদ্যসচিবকে দেখান। এর পরিপ্রেক্ষিতে সঞ্জীব চোপড়া স্পষ্ট করে দেন যে আধার আইনে যেমন বলা আছে, আঙুলের ছাপই অগ্রাধিকার পাবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য কেন্দ্রীয় খাদ্যসচিব সঞ্জীব চোপড়া আগামী ৪ আগস্ট পশ্চিমবঙ্গে আসছেন। তিনি রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। তবে তাঁদের দাবি না মানা হলে রেশন দোকান মালিকরা কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। আগামী ৩০ নভেম্বর দিল্লিতে ডিলার সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। এই সম্মেলনে ডিলারদের উপার্জন বৃদ্ধি এবং এসআইআর (SIR) তালিকায় না থাকা ২৭ লক্ষ রেশন গ্রাহকের নাম বাদ দেওয়ার রাজ্য সরকারের তৎপরতার প্রতিবাদ জানানো হবে।