তারেক সরকারের বাধা সত্ত্বেও দেশে ফেরা নিয়ে বুধবার সাংবাদিক বৈঠক করবেনই হাসিনা, দাবি পুত্র জয়ের

তারেক সরকারের বাধা সত্ত্বেও দেশে ফেরা নিয়ে বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করবেন শেখ হাসিনা, দাবি পুত্র জয়ের। বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়।

Share:

ব্যুরো নিউজ, ৪ আগস্ট ২০২৬ঃ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সন্ধ্যায় দিল্লিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন। তাঁর দেশে ফেরা নিয়ে বিস্তারিত জানাতেই এই সাংবাদিক বৈঠক, নিশ্চিত করেছেন পুত্র সজীব ওয়াজেদ জয়। যদিও তারেক রহমান নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার এই বৈঠক আটকাতে চাইছে বলে অভিযোগ উঠেছে।

জয় মঙ্গলবার ফেসবুক পোস্টে জানিয়েছেন, বুধবার ৫ অগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছ’টা (ভারতীয় সময় সন্ধ্যা ৬টা) থেকে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ ইন্ডিয়া আয়োজিত এই অনুষ্ঠানে হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন। তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশের তথাকথিত সরকার জনগণের টাকায় পিআর ফার্ম ভাড়া করে সাংবাদিকদের ভুল তথ্য দিচ্ছে। এমনকি, দেশের সংবাদমাধ্যমকেও হুমকি দেওয়া হচ্ছে যাতে তারা এই সংবাদ সম্মেলন প্রচার না করে।

জয় স্পষ্ট করে দিয়েছেন যে, সমস্ত ষড়যন্ত্র ও বাধা সত্ত্বেও প্রেস কনফারেন্স নির্ধারিত সময়েই শুরু হবে। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রেস কনফারেন্স সরাসরি সম্প্রচার করবে। শেখ হাসিনা নিজেই সমস্ত ষড়যন্ত্রের জবাব দেবেন বলে তাঁর পুত্র জানিয়েছেন। অন্যদিকে, মঙ্গলবারই ঢাকায় তারেক রহমানের এক উপদেষ্টা জাহেদ উর রহমান সাংবাদিক বৈঠকে জানান, শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাংলাদেশের আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তিনি সাংবাদিকদের সতর্ক করে বলেন, আদালতের রায় লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে। এই পরিস্থিতিতে হাসিনার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে।