নেপালের হড়পা বানে বিহার-উত্তরপ্রদেশে বাড়ছে বিপদ, নিখোঁজ ১৪ জন

নেপালের ভয়াবহ হড়পা বানের থাবা ভারতেও। বিহার-নেপাল সীমান্তে ১৪ জন নিখোঁজ। গণ্ডক ও কোশী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বিহার-উত্তরপ্রদেশে জারি হাই অ্যালার্ট।

Share:

ব্যুরো নিউজ, ২৬ আগস্ট ২০২৬: নেপালের ভয়াবহ হড়পা বানের প্রভাব এবার ভারতেও। সূত্রের খবর, বিহার-নেপাল সীমান্তে রসোয়াগড়ি এলাকায় শুল্ক দপ্তরের ৩৫ জন কর্মচারীর মধ্যে ১৪ জনই নিখোঁজ বলে জানা গিয়েছে। এই ঘটনায় বিহার ও উত্তরপ্রদেশের কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে। ইতিমধ্যেই এই দুই রাজ্যে একাধিক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করে হু হু করে বাড়ছে।

তিব্বত থেকে বয়ে আসা গণ্ডক, কোশী-সহ একাধিক নদী সরাসরি বিহারে প্রবেশ করে। গণ্ডক নদীর জলস্তর হুহু করে বেড়েছে, যা স্থানীয়ভাবে নারায়ণী নামে পরিচিত কোশী নদীকেও ফুঁসিয়ে তুলেছে।

এহেন পরিস্থিতিতে বিহার ও উত্তরপ্রদেশে জারি হয়েছে হাই অ্যালার্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি বিহারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন এবং রাজ্য সরকারকে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেছেন। আমজনতাকে বিপজ্জনক এলাকা থেকে সরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। মূলত, নারায়ণী-গণ্ডক সংযোগের কারণেই নেপালের বন্যা পরিস্থিতি সরাসরি ভারতের এই দুই রাজ্যে প্রভাব ফেলে, যার ফলে কৃষি জমি, জনবসতি এবং পরিকাঠামোর ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।