ব্যুরো নিউজ, ৭ অক্টোবর ২০২৬: পুজো মানেই উৎসবের মরশুম, আর উৎসব মানেই পেটপুরে খাওয়া। ভোজনরসিকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছে কলকাতার পার্ক স্ট্রিট সোশ্যাল।
আগামী ১০ই থেকে ২১শে অক্টোবর পর্যন্ত এই জনপ্রিয় রেস্তোরাঁয় চলবে তাদের বিশেষ ‘সোশ্যাল পেটপুজো’ মেনু। এই উৎসবের মেনুতে থাকছে পাঁচ রকমের জমজমাট থালি, যেখানে মাছ, মাটন, চিকেন থেকে শুরু করে কলকাতার নিজস্ব ট্যাংরা-স্টাইলের স্বাদও উপভোগ করতে পারবেন খাদ্যপ্রেমীরা।
মাছপ্রেমীদের জন্য থাকছে ইন্ডিয়ান ফিশ থালি, যাতে ভেটকি ফিশ ফ্রাই, তন্দুরি প্রন ও ফিশ টিক্কা মশলা। মাটনপ্রেমীদের জন্য রয়েছে মাটন থালি, যেখানে চেলো কাবাব, মাটন গলৌটি ও ফ্যান্টাস্টিক মাটন পরিবেশন করা হবে। চিকেন-প্রেমীদের জন্য মিলবে চিকেন থালি, যাতে থাকছে চিকেন টিক্কা, ধাবা স্টাইল কুকার চিকেন এবং চিকেন বিরিয়ানি। প্রতিটি থালির সঙ্গেই ডাল মাখানি, আলু দো পেঁয়াজা, ভাত বা রুটি, পাঁপড়, স্যালাড ও গোলাপজাম থাকছে।
এছাড়াও, ট্যাংরা-স্টাইলের ভিন্ন স্বাদের জন্য দুটি বিশেষ থালি রয়েছে। একটিতে বাটার গার্লিক পেপার চিকেন, চিলি চিকেন, ফ্রায়েড চিকেন ও মোমো পাওয়া যাবে। অন্যটিতে থাকছে প্রনস, ট্যাংরা চিলি ফিশ এবং বাসা ফিশ ফিলে। এই দুটি থালির সঙ্গেই ভাত অথবা নুডলস বেছে নেওয়ার সুযোগ থাকছে।
প্যান্ডেল হপিংয়ের মাঝে আড্ডা বা পরিবারের সঙ্গে খাওয়ার জন্য পার্ক স্ট্রিট সোশ্যাল-এর এই পাঁচ থালির আয়োজন এক দারুণ সুযোগ। উৎসবের ব্যস্ততার মাঝে এক প্লেট নয়, বরং ভরপুর থালিই হোক এ বারের পেটপুজোর সঙ্গী।








