সন্দেশখালিতে প্রাক্তন বিধায়কের গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা: ভাঙড়ের ভাই-বোনের মৃত্যু, আহত স্ত্রী-কন্যা

সন্দেশখালিতে প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতোর গাড়ির ধাক্কায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাণ হারালেন ভাঙড়ের ভাই-বোন, গুরুতর আহত স্ত্রী-কন্যা। চালক পলাতক।

Share:

ব্যুরো নিউজ ১৪ অক্টোবর: দক্ষিণ ২৪ পরগনা:  মর্মান্তিক দুর্ঘটনা সন্দেশখালির প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতোর গাড়ির ধাক্কায় মৃত্যু হল ভাঙ্গড়ের ভাই এবং বোনের, আহত মৃতর স্ত্রী  । 

 

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি বিধানসভা এলাকার বয়ারমারিতে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল টোটোচালক মজিবর রহমান ও তাঁর বোন মহিমা বিবির।

গুরুতর জখম হয়েছেন মজিবর রহমানের স্ত্রী মাহমুদা বিবি ও মেয়ে মমতাজ খাতুন।

মৃত ও আহতদের বাড়ি ভাঙড় থানার অন্তর্গত দেবীপুর গ্রামে।নিয়ন্ত্রণ হারিয়ে স্করপিও গাড়িটি ধাক্কা মেরে খালে গিয়ে পড়ে।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতোর গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকেই গাড়িচালক পলাতক বলে অভিযোগ।

 

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেবীপুর গ্রামে।

প্রিয়জনদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।

একই পরিবারের দুই সদস্যের মৃত্যু এবং আরও দুই সদস্যের গুরুতর জখমের ঘটনায় পরিবারটি কার্যত অসহায় হয়ে পড়েছে।

 

এই পরিস্থিতিতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর দাবি তুলেছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

তাঁদের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত আর্থিক সাহায্য দিতে হবে, যাতে এই কঠিন সময়ে তাঁরা কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পান।

 

একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে পরিবারের সদস্যদের চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ—সব মিলিয়ে দেবীপুর গ্রামে এখন শুধুই হাহাকার।