ব্যুরো নিউজ, ১৮ অক্টোবর ২০২৬: দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল অষ্টমী। এই দিনে বাঙালি পুরুষদের সাবেকি সাজে ধুতি পাঞ্জাবির কদর চিরন্তন।
কিন্তু শুধু পোশাক নয়, সাজে আভিজাত্য ও আধুনিকতার ছোঁয়া আনতে সঠিক অ্যাকসেসরিজের গুরুত্ব অপরিসীম। সোনা, রুপো বা আধুনিক ধাতুর গয়না বেছে নিলে সাবেকি লুকেও আসতে পারে স্টাইলিশ টুইস্ট। যাঁরা বেশি গয়না পরতে স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য ব্রোচ আদর্শ। পাঞ্জাবির বুকের বাঁ দিকে একটি সুন্দর ব্রোচ মুহূর্তেই সাজে রাজকীয় ভাব এনে দেয়। সাদা বা প্যাস্টেল পাঞ্জাবির সঙ্গে সোনালি, গাঢ় রঙের সঙ্গে রুপোলি ব্রোচ নজর কাড়ে।
ধুতি পাঞ্জাবির সঙ্গে আঙুলে একটি নকশাদার আংটি লুককে আকর্ষণীয় করে তোলে। এটি সোনা, রুপো বা অন্য ধাতুর হতে পারে। মিনিমাল লুক চাইলে সাদামাটা ব্যান্ডও বেছে নেওয়া যায়। গলায় একটি সরু সোনার হার পুরুষদের সাজে বাঙালি বাবুয়ানার ছোঁয়া এনে দেয়, বিশেষত সাদা বা অফ-হোয়াইট পাঞ্জাবির সঙ্গে।
হাতে ঘড়ির পাশাপাশি, অষ্টমীর সাজে ব্যতিক্রমী হতে চাইলে চেন দেওয়া পকেট ঘড়ি বেছে নিতে পারেন। পাঞ্জাবির পকেটে রাখা এই অ্যাকসেসরিজ পুরোনো কলকাতার বাবু সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়।
পুরুষদের গয়নার তালিকায় হাতের বালাও জনপ্রিয়। পাঞ্জাবির হাতা গুটিয়ে এক হাতে একটি ধাতব বা লোহার বালা পরলে সাজে সাহসী ও আধুনিক স্টাইল আসে।
এই ৫টি অ্যাকসেসরিজ অষ্টমী আপনার লুককে করে তুলবে অনন্য।









