কলকাতায় পুজো কাটিয়ে টলিউডে অভিনয়ের ইচ্ছে প্রকাশ পঙ্কজ ত্রিপাঠীর, মুগ্ধ বাংলার জামাই

কলকাতায় দুর্গাপূজা কাটিয়ে টলিউডে অভিনয়ের ইচ্ছে প্রকাশ করলেন পঙ্কজ ত্রিপাঠী। বাংলার জামাই মুগ্ধ তিলোত্তমার পুজো ম্যাজিকে, শ্বশুরবাড়িতেই কাটল উৎসবের দিনগুলি।

Share:

ব্যুরো নিউজ, ২২ অক্টোবর ২০২৬: পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে কলকাতার আত্মিক টান দীর্ঘদিনের। বিহারের ভূমিপুত্র হলেও কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন তিনি। তবে তাঁর স্ত্রী মৃদুলা আদতে কলকাতার কন্যা হওয়ায় তিলোত্তমাকে বরাবরই নিজের ‘দ্বিতীয় বাড়ি’ বলে মনে করেন এই বলিউড অভিনেতা। সেই সূত্রেই বাঙালি রসনা ও সংস্কৃতি তাঁর অত্যন্ত প্রিয়।

এবারে দুর্গাপূজার চারদিন তিনি ভবানীপুরে তাঁর শ্বশুরবাড়িতেই কাটিয়েছেন। মাস্ক পরে শ্বশুরবাড়ির পাড়ার একাধিক মণ্ডপেও ঢুঁ মেরেছেন ‘কালীন ভাইয়া’। অষ্টমী থেকে দশমী পর্যন্ত কলকাতার পুজো ম্যাজিকে বুঁদ হয়ে ছিলেন তিনি। পুজোর এই ক’টা দিন কলকাতার এক অদ্ভুত ম্যাজিকে বুঁদ হয়ে ছিলেন পঙ্কজ। এখানকার ভক্তি, প্রাণশক্তি, সুন্দর সব প্যান্ডেল এবং ঐতিহ্য তাঁকে মুগ্ধ করেছে।

তিন-চার বছর পর স্ত্রী মৃদুলা ও পরিবারের সদস্যদের সঙ্গে কলকাতাতেই নবরাত্রি উদযাপন করে তিনি অভিভূত। এই প্রসঙ্গে তিনি বলেন, “কলকাতার মধ্যে এক অদ্ভুত ম্যাজিক আছে, বিশেষ করে দুর্গাপূজার সময়টায়। এখানকার ভক্তি, প্রাণশক্তি, সুন্দর সব প্যান্ডেল ঐতিহ্য এবং মা দুর্গাকে ঘিরে মানুষের”।

তবে শুধু পুজোয় মজে থাকাই নয়, বাংলা সিনেমায় অভিনয়ের ইচ্ছাও প্রকাশ করেছেন পঙ্কজ ত্রিপাঠী। তাঁর এই মন্তব্যে টলিউডে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে বলে মনে করছেন অনেকে।

বাংলার জামাইয়ের এই ইচ্ছেপূরণ হলে বাঙালি দর্শকও তাঁকে বড়পর্দায় দেখার সুযোগ পাবেন। তাঁর মতো একজন শক্তিশালী অভিনেতার টলিউডে আগমন নিঃসন্দেহে বাংলা সিনেমার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে।