ব্যুরো নিউজ, ২৩ অক্টোবর ২০২৬: শুক্রবার কলকাতার লালবাজারে পুলিশ কমিশনার অজয় নন্দার কাছে আত্মসমর্পণ করলেন ৭ লক্ষ টাকা মাথার দাম থাকা মাওবাদী দম্পতি মঙ্গল ও মালতি।
মঙ্গলের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা এবং মালতির মাথার দাম ছিল ২ লক্ষ টাকা। এই আত্মসমর্পণের মাধ্যমে রাজ্য পুলিশ মাওবাদী দমনে এক বড় সাফল্য পেল।
আত্মসমর্পণের পর মাওবাদী দম্পতি জানান, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। রাজ্য সরকারের প্রতি ভরসা রেখেই তাঁরা সমাজের মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। সে কারণেই আত্মসমর্পণের এই পদক্ষেপ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গল পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা এবং মালতির বেড়ে ওঠা ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। তারা মাওবাদী গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিল। প্রথমে দলমায় এবং পরে সারান্ডায় কাজ করত মঙ্গল। মালতিও ঝাড়গ্রাম হয়ে সারান্ডায় কাজ করত। ২০২৬ সালের জানুয়ারি মাসের পর থেকেই তারা ওই এলাকায় গা ঢাকা দিয়েছিল।
আত্মসমর্পণের সময় মঙ্গলের কাছ থেকে একটি একে ৪৭ রাইফেল এবং কার্তুজ, মালতির কাছ থেকে একটি অ্যাসল্ট রাইফেল বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ কমিশনার অজয় নন্দা এই ঘটনাকে রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। এই সাফল্যের ফলে বাংলা সম্পূর্ণ মাওবাদমুক্ত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল।








