ব্যুরো নিউজ, ২৪ অক্টোবর ২০২৬: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ছায়াগ্রহ কেতুর রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। আগামী ৫ই ডিসেম্বর, ২০২৬-এ কেতু সিংহ রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে।
বৈদিক জ্যোতিষশাস্ত্রে কেতুকে আধ্যাত্মিকতা, বৈরাগ্য এবং আকস্মিক পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হয়। কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্রদেব , যিনি মন ও আবেগের কারক। এই গোচরের ফলে বেশ কয়েকটি রাশির জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে বলে মনে করছেন জ্যোতিষবিদরা। বিশেষ করে ৬টি রাশির জাতকদের জীবনে এর ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে।
- বৃষ রাশির জাতকদের আর্থিক উন্নতি এবং আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
- মিথুন রাশির কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে, যা চাকরি পরিবর্তন বা ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে।
- কন্যা রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতির পাশাপাশি বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে, তবে সতর্ক থাকতে হবে।
- তুলা রাশির জাতকরা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন এবং পারিবারিক সম্পর্কেও উন্নতি দেখা যাবে।
- মকর রাশির জাতকরা দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পাবেন এবং চাকরি-ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
- কুম্ভ রাশির জাতকদের জন্য নতুন যোগাযোগ লাভের পথ খুলে দেবে এবং চাকরির সন্ধানে থাকা ব্যক্তিরা সুসংবাদ পেতে পারেন।
সামগ্রিকভাবে, এই কেতু গোচর অনেক রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।








