রণবালী’-র বক্স অফিসে বাজিমাত!

Share:

ব্যুরো নিউজ,২৪অক্টোবর২০২৬:   বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মান্দানার জুটিতে ফের মুগ্ধ দর্শক! শুরুতে মিশ্র প্রতিক্রিয়া এবং সমালোচকদের একাংশের নেতিবাচক রিভিউ সত্ত্বেও বক্স অফিসে ভালোই দৌড়াচ্ছে ‘রণবালী’। মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ৬৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এবার দর্শকদের ভালোবাসাকে সঙ্গী করে ১০০ কোটির মাইলস্টোন ছোঁয়ার লক্ষ্যে এগোচ্ছে সিনেমাটি।

গত ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রণবালী’। মুক্তির পর থেকেই ছবির গল্প, অভিনয় এবং বক্স অফিস পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। প্রথম দিনের আয় থেকেই ছবিটির ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল। প্রথম সপ্তাহের শেষে বিশ্বব্যাপী ৬৫ কোটি টাকার সংগ্রহ সেই প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে।

হিন্দি মুক্তিতে কি বাড়বে আয়?

গত ২৩ অক্টোবর হিন্দি ভাষাতেও মুক্তি পেয়েছে ‘রণবালী’। ফলে দক্ষিণী দর্শকদের পাশাপাশি হিন্দিভাষী দর্শকদের কাছেও ছবিটি পৌঁছনোর সুযোগ তৈরি হয়েছে। বিজয় ও রশ্মিকাকে একসঙ্গে বড় পর্দায় দেখার আগ্রহ ছবির ব্যবসায় নতুন গতি আনতে পারে বলে মনে করছেন বক্স অফিস পর্যবেক্ষকদের একাংশ।

সমালোচনা ছাপিয়ে দর্শকদের ভালোবাসা

মুক্তির আগে ও পরে ছবিটি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া সামনে এসেছে। আমেরিকার কয়েকজন রিভিউয়ারের নেতিবাচক মতামল সত্ত্বেও দর্শকদের আগ্রহ ও ছবির ব্যবসা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। সোশ্যাল মিডিয়াতেও ছবির কালেকশন এবং দুই তারকার রসায়ন নিয়ে চর্চা চলছে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন, ‘রণবালী’ কি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারবে? হিন্দি সংস্করণের ব্যবসা এবং আগামী দিনের দর্শক প্রতিক্রিয়ার উপরই অনেকটা নির্ভর করছে ছবির পরবর্তী বক্স অফিস যাত্রা।