ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর ২০২৬: নদিয়ার নবদ্বীপে এক ভয়াবহ ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার এক পঞ্চাশোর্ধ এক প্রতিবেশীর বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ উঠে এসেছে।
জানা গিয়েছে, ওই প্রতিবেশি ব্যক্তি দিনের পর দিন এক ষষ্ঠ শ্রেণির মাত্র ১৩ বছর বয়সী ছাত্রীকে যৌন নিগ্রহ করত। বাথরুমে নিয়ে গিয়ে চলত এই অত্যাচার। মুখ বন্ধ রাখার জন্য অভিযুক্ত নাবালিকাকে কখনও ২০ টাকা, কখনও ৫০ টাকা দিত এবং হুমকিও দিত বলে জানা গিয়েছে।
বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত স্বপন ভৌমিক নাবালিকাকে বাথরুমে নিয়ে যায় এবং নির্যাতন চালায়। বাথরুম থেকে বেরিয়ে আসার পর অভিযুক্ত নাবালিকাকে টাকা দেয়। সেই সময় এক প্রতিবেশী মহিলা পুরো ঘটনাটি দেখে ফেলেন।
এরপরই বিষয়টি জানাজানি হয় এবং পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত স্বপন ভৌমিককে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার ধৃতকে নবদ্বীপ আদালতে পেশ করেছে নবদ্বীপ পুলিশ।








