ব্যুরো নিউজ, ৩ নভেম্বর ২০২৬: একটি পুরনো মামলায় মঙ্গলবার ঝাড়গ্রাম আদালতে হাজিরা দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
২০২৬ সালে তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য এবং অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছিল। এই মামলায় তাঁর সঙ্গে তৎকালীন বিজেপির রাজ্য কমিটির সদস্য তুষার ঘোষও আদালতে হাজির হন।
২০১৬ সালের ১০ই ডিসেম্বর, যখন নয়াগ্রামের বাসিন্দা সুমন সাহু ঝাড়গ্রাম থানায় দিলীপ ঘোষ ও তুষার ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অস্ত্র আইনের ২৫/২৭ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৫০৫, ৫০৬ ও ১২০বি ধারায় মামলা রুজু করে। প্রথমে মামলাটি কলকাতার এমপি-এমএলএ আদালতে শুনানি হলেও পরে তা ঝাড়গ্রাম আদালতে স্থানান্তরিত হয়। এর আগেও দু’জন এই মামলার জন্য আদালতে হাজিরা দিয়েছিলেন।
এদিন আদালত চত্বরে দিলীপ ঘোষ পৌঁছলে বিজেপি কর্মীরা তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। এরপর তিনি জেলা পরিষদে গিয়ে সভাধিপতি গৌরী তালধি ও কর্মাধ্যক্ষদের সঙ্গে জেলার উন্নয়নমূলক কাজ নিয়ে বৈঠক করেন। মন্ত্রী জেলার ভাঙন রোধ ও হাতি-মানুষের সংঘাত মোকাবিলায় নতুন প্রকল্প তৈরির নির্দেশ দেন।
ডেবরায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে বিধায়ককে মারধরের প্রসঙ্গে দিলীপ বলেন, “আইনের উর্ধ্বে কেউ নন, প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” তিনি তৃণমূলের বিরুদ্ধে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও সংস্কৃতিতে দুর্নীতির অভিযোগও তোলেন।








