গ্রিন এনার্জি করিডোর’

Share:

ব্যুরো নিউজ, ৩ নভেম্বর ২০২৬:

“সবুজ শক্তিতেই আগামীর শক্তিশালী ভারত”—প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির দূরদর্শী ভাবনায় ‘গ্রিন এনার্জি করিডোর’, আত্মনির্ভর ও পরিবেশবান্ধব ভারতের পথে এক নতুন দিশা।

আপনারা যারা বিশেষজ্ঞ, তারা সবাই জানেন যে কেবল বিদ্যুৎ উৎপাদন করাই যথেষ্ট নয়; বরং তা দক্ষতার সঙ্গে বিতরণ করা এবং যেখানে প্রয়োজন সেখানে পৌঁছে দেওয়া সমান গুরুত্বপূর্ণ, ভারতে সৌর ও বায়ুশক্তি কিছু নির্দিষ্ট অঞ্চলে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, আমাদের নিশ্চিত করতে হবে যেন যেসব অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন তুলনামূলকভাবে কম, তারাও যেন এর সুফল পায়—যাতে সেখানকার ঘরবাড়ি, কৃষি খামার এবং শিল্পকারখানাও পরিচ্ছন্ন জ্বালানির মাধ্যমে চলতে পারে

এই লক্ষ্যেই ‘গ্রিন এনার্জি করিডোর’ গড়ে তোলা হচ্ছে, এই করিডোরগুলোর আওতায় ট্রান্সমিশন লাইন ও সাবস্টেশনের একটি বিশেষ নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে, এর ফলে সৌর ও বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র থেকে চাহিদাসম্পন্ন অঞ্চলে পৌঁছে দেওয়া সহজতর হয়েছে, এই প্রচেষ্টায় ‘ওয়ান নেশন, ওয়ান পাওয়ার গ্রিড’-এর অবদান অপরিসীম, গত কয়েক বছরে আমরা পাঁচটি আঞ্চলিক গ্রিডকে একত্রিত করে একটি একক জাতীয় নেটওয়ার্কে রূপান্তর করেছি

আজ পুরো দেশ একটি অভিন্ন কম্পাঙ্কে বা ফ্রিকোয়েন্সি পরিচালিত বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে সংযুক্ত, এই গ্রিন এনার্জি করিডোর ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আমরা এখন পরবর্তী পর্যায়ে প্রবেশ করেছি, সম্প্রতি ভারত এই উদ্দেশ্যে প্রায় ২ লাখ কোটি টাকার বিনিয়োগ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, সবুজ জ্বালানির ক্ষেত্রে আমাদের সাফল্যের একটি বড় কারণ হল আমাদের ক্রমবর্ধমান উৎপাদন সক্ষমতা