ব্যুরো নিউজ, ৬ নভেম্বর ২০২৬: আগামী ৮ই নভেম্বর রবিবার পালিত হচ্ছে আদিশক্তি মা কালীর পুজো।
এই বিশেষ তিথির আগে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জানা যাচ্ছে, আগামী ১০ বছর অর্থাৎ ২০৩৬ সাল পর্যন্ত পাঁচটি রাশির উপর মায়ের বিশেষ আশীর্বাদ থাকবে। এই ভাগ্যবান রাশিগুলি হল মিথুন, সিংহ, কন্যা, মকর এবং কুম্ভ।
মা কালীকে আদিশক্তি এবং সকল অমঙ্গলের বিনাশকারিণী হিসেবে পূজা করা হয়। তাঁর ভক্তদের প্রতি তিনি অত্যন্ত করুণাময়ী। তাই তাঁর কৃপাদৃষ্টি আর্ত ভক্তের সমস্ত সমস্যার সমাধান করতে পারে।
- মিথুন রাশির জাতকরা আগামী দশক জুড়ে নতুন আয়ের পথ খুঁজে পাবেন। ব্যবসায়িক উন্নতি এবং অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
- সিংহ রাশির জীবনে আগামী ১০ বছর দুঃখ-কষ্টের অবসান ঘটবে, পরিবারে আসবে সুখ-শান্তি।
- কন্যা রাশির জাতকরা যে কাজেই হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন। ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ হবে।
- মকর রাশির জাতকদের জন্য আগামী বছরগুলি অত্যন্ত শুভ হতে চলেছে। অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে এবং আর্থিক অবস্থারও উন্নতি ঘটবে। এই রাশির জাতকদের বিয়ের যোগও রয়েছে।
- কুম্ভ রাশির জাতকরা আগামী দশক জুড়ে সাফল্য ও উন্নতির শিখরে পৌঁছাবেন। কর্মক্ষেত্রে প্রশংসা লাভ করবেন এবং জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।
মা কালীর কৃপায় এই পাঁচ রাশির জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন।










