ব্যুরো নিউজ, ৭ নভেম্বর ২০২৬: রাজ্যের দুই প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে ‘আরশোলা’, ‘ছারপোকা’ এবং ‘দিমাগী নকশাল’দের সাফ করে দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শনিবার মানিকতলায় একটি কালীপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। তিনি সরাসরি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে এই দায়িত্ব পালনের নির্দেশ দেন। শুভেন্দু অধিকারী বলেন, ‘বিশ্বের সর্ববৃহৎ ছাত্র সংগঠন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাদের প্রত্যেক রাষ্ট্রবাদী ভাইবোনদের অভিনন্দন যে তারা টুকড়ে টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি, আরশোলা-ছারপোকা, দিমাগী নকশালদের একদম যাদবপুর, প্রেসিডেন্সি পরিষ্কার কাজ করছে। এটা চালিয়ে যেতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘যেটুকু যেখানে যা আগাছা আছে। ব্লিচিং, ফিনাইল যা লাগবে, সরবরাহ করব আমরা। পরিষ্কার করতে হবে।’ আহিরীটোলায় অন্য একটি পুজো উদ্বোধনে গিয়ে তিনি কলকাতাবাসীকেও সতর্ক করে বলেন, ‘একটু সাবধান থাকবেন। চারিদিকে, অলিতে গলিতে আলশোলা, ছারপোকা ঘুরে বেড়াচ্ছে। এদের থেকে দূরে থাকবেন, ভাল থাকবেন।’
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রতি ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। এই আবহে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।










