২০২৫ সালের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন এস. এন্ড পি. ৫০০-এ, উধাও লক্ষ লক্ষ কোটি ডলারের বাজারমূল্য

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগে এসঅ্যান্ডপি ৫০০ সূচকের বড় পতন। গত ৯ বছরের মধ্যে এই পতন সর্বনিম্ন। জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ৭ নভেম্বর ২০২৬: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-কে ঘিরে যে উন্মাদনা এতদিন মার্কিন শেয়ার বাজারকে চাঙ্গা রেখেছিল, এবার সেই AI-ই হয়ে উঠেছে বিনিয়োগকারীদের দুশ্চিন্তার কারণ! প্রযুক্তি সংস্থাগুলির ভবিষ্যৎ আয়, ডেটা সেন্টারে বিপুল বিনিয়োগ এবং সরকারি নিয়ন্ত্রণের আশঙ্কায় বড়সড় ধাক্কা খেল ওয়াল স্ট্রিট। ২০২৫ সালের এপ্রিলের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের মুখে পড়ল মার্কিন বেঞ্চমার্ক সূচক S&P 500।

শুক্রবার সামান্য ঘুরে দাঁড়ালেও সপ্তাহের সামগ্রিক ক্ষতি সামাল দিতে পারেনি বাজার। সপ্তাহের শেষে S&P 500 সূচক ২.৭ শতাংশ কমে যায়। অন্যদিকে, Nasdaq 100 শুক্রবার ১.৪ শতাংশ এবং S&P 500 ০.৩ শতাংশ বাড়লেও তার আগের দিনের ভয়াবহ পতনের প্রভাব কাটেনি।

এই ধসের অন্যতম কারণ AI-নির্ভর ব্যবসার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর ডেটা সেন্টার নির্মাণে আরও কঠোর নিয়ন্ত্রণ বা বিধিনিষেধ আসতে পারে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। এর ফলে AI চিপ প্রস্তুতকারী সংস্থা এবং ডেটা সেন্টার পরিকাঠামোর সঙ্গে যুক্ত সংস্থাগুলির ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার প্রযুক্তি শেয়ারে ব্যাপক বিক্রির জেরে Nasdaq 100-এর পতন ছিল কোভিড অতিমারির পর অন্যতম ভয়াবহ। একদিনেই মার্কিন প্রযুক্তি বাজারের প্রায় ২.৩ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য মুছে যায়।

এদিকে, AI সংস্থা Anthropic-এর সম্ভাব্য IPO নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচনের পর বাজারের অস্থিরতায় সংস্থাটির শেয়ার বাজারে প্রবেশের পরিকল্পনা পিছিয়ে যেতে পারে বলে জল্পনা বাড়ছে।

তবে আশার আলোও দেখছেন কিছু বাজার বিশেষজ্ঞ। Goldman Sachs-এর বিশ্লেষণ অনুযায়ী, অতীতে বাজারে চরম আতঙ্কের পরিস্থিতির পর অনেক সময় উল্লেখযোগ্য পুনরুদ্ধার দেখা গিয়েছে। ফলে এখন বিনিয়োগকারীদের নজর, AI-নির্ভর শেয়ারের এই ধস সাময়িক, নাকি প্রযুক্তি বাজারে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত!

সম্পর্কিত খবর