LIC-র বড় ঘোষণা: এবার বিনামূল্যে শেয়ার পাওয়ার সুযোগ! জেনে নিন শর্ত

LIC-র নতুন ঘোষণা! এবার বিনামূল্যে শেয়ার পাওয়ার সুযোগ। জেনে নিন কীভাবে পাবেন এবং কী শর্ত রয়েছে। বিস্তারিত জানুন।

Share:

ব্যুরো নিউজ , ১৯ই মে ২০২৬: বিনিয়োগকারীদের জন্য সুখবর! লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (LIC) আবারও তাদের শেয়ারহোল্ডারদের জন্য একটি বিশেষ সুযোগ নিয়ে এসেছে। জানা গেছে, সরকারি এই সংস্থাটি তাদের যোগ্য বিনিয়োগকারীদের বিনামূল্যে শেয়ার দেওয়ার কথা ঘোষণা করেছে। এই খবর ছড়িয়ে পড়তেই বিনিয়োগকারীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সংস্থা সূত্রে খবর, প্রত্যেক যোগ্য বিনিয়োগকারী একটি শেয়ারের বদলে আরেকটি শেয়ার সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। অর্থাৎ, ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারের মতো এই সুবিধা পেতে হলে, আপনাকে LIC-র অন্তত একটি শেয়ার কিনতে হবে। তবে, ঠিক কবে থেকে এই বোনাস শেয়ার বিতরণ প্রক্রিয়া শুরু হবে, তা এখনও স্পষ্ট করা হয়নি। শেয়ার বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, LIC-র শেয়ারের দাম 802 টাকা 80 পয়সায় দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, শেয়ারের দাম দ্রুত বাড়তে থাকায় আগামী দিনে এটি 820 থেকে 830 টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। যদিও গত এক বছরে শেয়ারের দামে কিছুটা পতন দেখা গেছে, তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য LIC বিগত দুই বছরে 17 শতাংশের বেশি এবং তিন বছরে 42 শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। বহু অভিজ্ঞ বিনিয়োগকারীর মতে, আগামী ৫-১০ বছরে LIC-র শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। এই সুযোগ কাজে লাগাতে পারলে বিনিয়োগকারীরা লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।