কাঞ্চন মল্লিকের ভক্ত দের জন্য দারুন সুখবর

good news for kanchan's fans

Share:

ব্যুরো নিউজ ৯ অক্টোবর : চলতি বছরের শুরু থেকেই নানা কারণে খবরের শিরোনামে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক। কখনও তার তৃতীয় বিয়ের কথা, কখনও ভোট প্রচারের সমস্যা, আবার কখনও এক বিতর্কিত মন্তব্যের জন্য। তবে দেবীপক্ষের আগমনের সাথে সাথে তিনি এবার ভক্তদের জন্য একটি সুখবর নিয়ে এসেছেন। তার কাছে আসছে নতুন কিছু!

অনুষ্ঠানে না যাওয়ার অভিযোগে বিতর্কের মাঝে পড়তে হল তৃপ্তি দিমরি

কাঞ্চন মল্লিক, যিনি টলিউডের অন্যতম সিনিয়র অভিনেতা, এবার বলিউডের আসন্ন ছবি “ভুল ভুলাইয়া ৩”-তে দেখা যাবেন। এই খবরটি তিনি পঞ্চমীর দিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি জানান, “আমি গত ৩৩ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক সম্মান ও খ্যাতি। কিন্তু যখন আমি অন্য ইন্ডাস্ট্রিতে যাই, তখন প্রথম দিনেই ভয়ে কাঁপতে থাকি। তবে আমি দেখতে পাই, সেখানকার মানুষও আমাকে বাংলা ইন্ডাস্ট্রির মতোই গ্রহণ করেন।”কাঞ্চন মল্লিক তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, আমাকে মানুষদের কাছে একজন ঘরের অভিনেতা করে তোলার জন্য। আমি এখনও আপনাদের থেকে আশীর্বাদ ও ভালোবাসা চাই।”এছাড়া, তিনি তার পরবর্তী কাজ “ভুল ভুলাইয়া ৩”-এর জন্য ভক্তদের আশীর্বাদও চেয়েছেন। এই ছবিটি আগামী দীপাবলিতে মুক্তি পাবে। তিনি ছবির গোটা টিমকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “আমার সহযোগিতা করার জন্য এবং আমার সঙ্গে কাজ করার জন্য ধন্যবাদ।”

সৌর ঝড়ের সতর্কতা মহাবিশ্বের এক নতুন বিপদ

সুখবর দেওয়ার পর কাঞ্চন মল্লিক তার স্ত্রী শ্রীময়ীর সঙ্গে পঞ্চমীর সাজে ধরা দেন। দুজনকেই নীল রঙের পোশাকে দেখা যায়—কাঞ্চন পরেছিলেন নীল শার্ট ও জিন্স, আর শ্রীময়ী পরেছিলেন নীল চুড়িদার।