গুরুতর অসুস্থ মনোজ মিত্র;অভিনেতার অবস্থা সংকটজনক

manoj-mitra-serious-health-issue

Share:

ব্যুরো নিউজ,২৩ সেপ্টেম্বর:বাংলা থিয়েটার এবং চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই প্রতিভাবান অভিনেতা। সম্প্রতি তার অবস্থার অবনতি হওয়ায় তাড়াহুড়ো করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দার্জিলিং পর্যটক শূন্য;গরমের তাপে বিপর্যস্ত শহর

হাসপাতালে যোগাযোগ

মনোজ মিত্রের মেয়ে ময়ূরী মিত্রকে তার বাবার শারীরিক অবস্থার বিষয়ে হাসপাতালে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘হ্যাঁ, বাবার শরীর খুবই খারাপ। তার অবস্থা আশঙ্কাজনক।’ তিনি আরও বলেন, ‘আমরা এখনই হাসপাতাল থেকে ফিরলাম। আমার মা-ও অসুস্থ। তিনি কথা বলতে পারেন না এবং ডিমেনশিয়ার রোগী। আমার কাকা ২০ দিন আগে মারা গেছেন। তাই, পরিবারে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ।’

অভিষেক বচ্চনের নতুন সিনেমা; বাবা-মেয়ের গল্প

চিকিৎসকরা জানিয়েছেন, মনোজ মিত্রের হৃদযন্ত্র  কাজ করছে না এবং তিনি বর্তমানে চিকিৎসা সহায়তায় রয়েছেন। এদিকে, অভিনেতার অসুস্থতা নিয়ে কিছু ভুয়ো খবর রটানোর কারণে ময়ূরী মিত্র খুবই বিরক্ত।বর্তমানে মনোজ মিত্রের অবস্থার উন্নতির আশা করা হচ্ছে, তবে পরিস্থিতি এখনও সংকটজনক। বাংলা শিল্পজগতের জন্য তিনি একজন অমূল্য সম্পদ ।এবং তার দ্রুত সুস্থতা কামনা করছেন সকল ভক্ত ও শুভানুধ্যায়ীরা।