ব্যুরো নিউজ, ১ নভেম্বর ২০২৬: প্রখ্যাত পরিচালক রামগোপাল ভার্মা আবার নতুন করে আইনি জটিলতায় জড়ালেন।
২০১০ সালের একটি চুক্তি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ২৯ কোটি ৬৭ লক্ষ টাকার বকেয়া দাবি করেছে প্রযোজনা সংস্থা এক্ল্যান্ট ফিল্মস প্রিভেট লিমিটেড। শুধু তাই নয়, এই ঘটনার জেরে বলিউডকে রামগোপালের সঙ্গে কোনও ব্যবসায়িক চুক্তিতে যাওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গত ১৫ই অক্টোবর রামগোপাল ভার্মাকে এই আইনি নোটিস পাঠানো হয়। সেখানে ৩০শে অক্টোবরের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।
প্রযোজনা সংস্থার দাবি অনুযায়ী, মোট বকেয়ার পরিমাণ ২৯ কোটি ৬৭ লক্ষ ৬৪ হাজার টাকা। এর মধ্যে শুধুমাত্র সুদ বাবদই ১১ কোটি ৩৮ লক্ষ টাকার বেশি পাওনা রয়েছে। অর্থাৎ, মূল বকেয়ার সঙ্গে দীর্ঘদিনের সুদ যুক্ত হয়ে এই বিপুল অঙ্কের দাবি করা হয়েছে। এই বিবাদ
২০১০ সালের ১০ই এপ্রিল রামগোপাল ভার্মা এবং সংস্থাটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলে জানা যায়। পরবর্তীকালে ২০১৩ সালের ১৭ই এপ্রিল বম্বে হাইকোর্টের একটি নির্দেশেও এই চুক্তির উল্লেখ পাওয়া যায়। যদিও আদালতের নির্দেশের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। এই ঘটনায় বিনোদন জগতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।








