ব্যুরো নিউজ, ৭ নভেম্বর ২০২৬: জন্মদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সংঘর্ষের ঘটনার পর এবার বিজেপিকে সরাসরি নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শাসক দলকে তীব্র আক্রমণ করে বলেন, ‘আমার শরীরের উপর দিয়ে বুলডোজার চালাও।’
শুক্রবার রাতের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, রাতের বেলা যখন সকলে ঘুমোচ্ছে, সেই সময় বিজেপির একদল দুষ্কৃতী এসে ডায়মন্ডহারবারের সাংসদকে আক্রমণ করেছে। তিনি প্রশ্ন তোলেন, ‘জনতাকে বলছি, রাত ৩টের সময় লুম্পেন নিয়ে এসে কেন কালীপুজোকে আক্রমণ করছ? আমাদের কাজ কে কেন ডিসটার্ব করছ? এটা পটুয়া পাড়া। ২টোর সময় অনেক মা কালীর প্রতিমা এখান থেকে যায়। আপনারা কেন ঝামেলা করছেন?’
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও মন্তব্য করেন, ‘আমার ঘরে পুজো হয়। আমাদের পাড়ায় যে ক্লাব আছে, সেই ক্লাবকে কালকে রাতে কাজ করতে দেয়নি। এখন রোডের উপরে পুজো হচ্ছে। এটা বেআইনি।’ তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ‘যখন লক্ষ্মণ রেখা ছাড়িয়ে যায়, তখন প্রয়োজনে আমি নিজে সুপ্রিম কোর্টে দাঁড়াব।’
এর সাথে সাথে তৃণমূল নেত্রী পুলিশ প্রশাসনকেও সতর্ক করে বলেন, ‘কয়েকটি থানা যা করছে, আমি সব জানি।’










