ফের বিয়ের পিড়িতে ঋত্বিক রোশন?

ঋত্বিকের জন্মদিনের সকাল থেকেই সরগরম টিন্সেল টাউন । নানা জায়গা থেকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন অনুরাগীরা। তারই মাঝে অভিনেতাকে আদুরে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন প্রেমিকা সাবা আজাদও। ১০ জানুয়ারিতে ৪৯-এ পা দিলেন বলি দুনিয়ার ‘হট্‌ ক্রাশ’ ঋত্বিক রোশন। বলি দুনিয়ায় দুই দশকের বেশি সময় ধরে ঋত্বিক মনোরঞ্জন করছেন তাঁর অগণিত দর্শকদের। তাঁর নাচের দুরন্ত ক্যারিশ্মা ,পর্দায় ফ্ল্যাম্বয়েন্ট উপস্থিতি , আর অভিনয় কৌশল বলিউডকে সমৃদ্ধ করে চলেছে। ২০০০ সালে তাঁর বাবার পরিচালিত ‘কহো না পেয়ার হ্যায়’ দিয়ে বলিউডে অভিষেক হয় ঋত্বিকের। এরপর দুরন্ত গতিতে ছুটতে থাকে তাঁর ফিল্মি দুনিয়ার সফর। সময়ের সঙ্গে সঙ্গে অনেক চড়াই-উতরাই পার করে, বলিউডে নিজের পায়ের তোলার মাটি শক্ত করেন অভিনেতা। যেকোনো ছবিতেই ঋত্বিক সাবলীল। তাই দর্শকদের সামনে বিভিন্ন চরিত্রে ধরা দিয়েছেন “রো।”

তাই জন্মদিনের সকাল থেকেই পঞ্চাশ এর দোরগোড়ায় পৌঁছানো অভিনেতার সোশ্যাল অ্যাকাউন্ট জুড়ে ঘুরছে নানা শুভেচ্ছা বার্তা। তাঁর মধ্যেই আকর্ষণের বিষয় প্রেমিকা সাবা আজাদের আদরমাখানো পোস্ট। ৪৯-এ পা দিলেন প্রেমিক ঋত্বিক রোশন। আর সেই আনন্দে উদ্বেল সাবা। সম্প্রতি, এই জুটির বিয়ে এখন ‘হট কেক’ বলিপাড়ায়। ঋত্বিক সাবার স্পেশাল মুহূর্তের ছবি পোস্ট করেছেন প্রেমিকা সাবা। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই দিনটা “রো” ডে। তোমার জীবনের দুরন্ত উড়ানটা সাধারণের কাছে অবিশ্বাস্য।

প্রসঙ্গত, ঋত্বিক সাবা বরাবরই তাঁদের সম্পর্ক নিয়ে খোলামেলা। সাবাকে বাড়ির বউ করার ইচ্ছা রো-য়ের রয়েছে। এই মুহূর্তে বেশ কিছু কাজ রয়েছে তাঁদের হাতে। তবে বছর শেষেই গোটা পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হতে পারে বলে জানা যাচ্ছে,খবর সুত্রের।

ফের বিয়ের পিড়িতে রোশন?

ঋত্বিকের জন্মদিনের সকাল থেকেই সরগরম টিন্সেল টাউন । নানা জায়গা থেকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন অনুরাগীরা। তারই মাঝে অভিনেতাকে আদুরে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন প্রেমিকা সাবা আজাদও। ১০ জানুয়ারিতে ৪৯-এ পা দিলেন বলি দুনিয়ার ‘হট্‌ ক্রাশ’ ঋত্বিক রোশন। বলি দুনিয়ায় দুই দশকের বেশি সময় ধরে ঋত্বিক মনোরঞ্জন করাচ্ছেন তাঁর অগণিত দর্শকদের। তাঁর নাচের দুরন্ত ক্যারিশ্মা ,পর্দায় ফ্ল্যাম্বয়েন্ট উপস্থিতি , আর অভিনয় কৌশল বলিউডকে সমৃদ্ধ করে চলেছে। ২০০০ সালে তাঁর বাবার পরিচালিত ‘কহো না পেয়ার হ্যায়’ দিয়ে বলিউডে অভিষেক হয় ঋত্বিকের। এরপর দুরন্ত গতিতে ছুটতে থাকে তাঁর ফিল্মি দুনিয়ার সফর। সময়ের সঙ্গে সঙ্গে অনেক চড়াই-উতরাই পার করে, বলিউডে নিজের পায়ের তোলার মাটি শক্ত করেন অভিনেতা। যেকোনো ছবিতেই ঋত্বিক সাবলীল। তাই দর্শকদের সামনে বিভিন্ন চরিত্রে ধরা দিয়েছেন “রো।”

তাই জন্মদিনের সকাল থেকেই পঞ্চাশ এর দোরগোড়ায় পৌঁছানো অভিনেতার সোশ্যাল অ্যাকাউন্ট জুড়ে ঘুরছে নানা শুভেচ্ছা বার্তা। তাঁর মধ্যেই আকর্ষণের বিষয় প্রেমিকা সাবা আজাদের আদরমাখানো পোস্ট। ৪৯-এ পা দিলেন প্রেমিক ঋত্বিক রোশন। আর সেই আনন্দে উদ্বেল সাবা। সম্প্রতি, এই জুটির বিয়ে এখন ‘হট কেক’ বলিপাড়ায়। ঋত্বিক সাবার স্পেশাল মুহূর্তের ছবি পোস্ট করেছেন প্রেমিকা সাবা। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই দিনটা “রো” ডে। তোমার জীবনের দুরন্ত উড়ানটা সাধারণের কাছে অবিশ্বাস্য।

প্রসঙ্গত, ঋত্বিক সাবা বরাবরই তাঁদের সম্পর্ক নিয়ে খোলামেলা। সাবাকে বাড়ির বউ করার ইচ্ছা রো-য়ের রয়েছে। এই মুহূর্তে বেশ কিছু কাজ রয়েছে তাঁদের হাতে। তবে বছর শেষেই গোটা পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হতে পারে বলে জানা যাচ্ছে,খবর সুত্রের।

ফিরছে মেসি- রোনাল্ডো দ্বৈরথ?

এবার কী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দ্বৈবথ? সৌদি আরবের আল নাসেরের প্রথম ম্যাচে লিওনেল মেসির প্যারিস সাঁ জা-র মুখোমুখি হতে পারেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 19 জানুয়ারি রিয়াদে আল নাসের এবং আল হিলালের খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির ক্লাবের মুখোমুখি হবেন বলে আশা করা হচ্ছে। একটি ব্রিটিশ দৈনিকের খবর অনুযায়ী এই খবরে ফুটবল দুনিয়া উত্তাল। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনাল্ডো সৌদি ক্লাব আল নাসেরের সঙ্গে 200 মিলিয়ন ইউরোর এক বিশাল অঙ্কের চুক্তিতে 2025 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন। প্রাক্তন জুভেন্টাস এবং রিয়াল মাদ্রিদ তারকা তিক্ত পর্বের পরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চুক্তি ভেঙে ক্লাব ছাড়েন। রোনাল্ডো রিয়াল মাদ্রিদ এবং মেসি বার্সেলোনা ছাড়ার পর দু’ই মহারথীর দ্বৈরথ থেকে বঞ্চিত বিশ্ব ফুটবল অনুরাগীরা।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় এক ভক্তের মোবাইল ফোন ভাঙার জন্য তাঁর বিরুদ্ধে দু’ই ম্যাচের নিষেধাজ্ঞা জারি হয়। ফলে আল নাসেরের প্রাথমিক ম্যাচগুলিতে তাঁকে মাঠের বাইরে থাকতে হয়। এদিকে আল-নাসেরের কোচ রুডি গার্সিয়া রোনাল্ডোর প্রত‍্যাশায় অপেক্ষা করছেন। সৌদি আরব লিগে রোনাল্ডোর উপস্থিতি সে দেশের লিগকে নতুন মাত্রাএনে দেবে বলে মনে করছেন তিনি।
গার্সিয়া রবিবার বলেছেন, “রোনাল্ডোর জন্য আমার একমাত্র কামনা রোনাল্ডো যেন নিজের খেলার আনন্দকে ফের আবিষ্কার করেন এবং তাঁর মুখে পুরনো সাফল‍্যের হাসিটা যেন ফিরে আসে।” তিনি 37 বছর বয়সী পর্তুগিজ আন্তর্জাতিককে “অসাধারণ ক্রীড়াবিদ” হিসাবে বর্ণনা করেছেন। বিশ্বকাপে কোচের সঙ্গে তিক্ত পর্বের পর নিজেকে প্রমাণ করার তাগিদ থাকবে, এমনটাই মনে করছে ক্লাব সমর্থকরা।

বঙ্গে পারদ ঊর্ধ্বমুখী

বঙ্গে সামান্য কমলো তাপমাত্রা। গঙ্গাসাগর পর্যন্ত বহাল থাকবে শীতের আমেজ। দিনের বেলায় তাপমাত্রা বাড়লেও ,রাতেরদিকে তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির বেশি বৃদ্ধি পাবে না । মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা  ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে শীত বহাল থাকবে। সকালের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই আকাশ পরিষ্কার থাকবে বলে জানা গিয়েছে। দার্জিলিং ,কালিংপং সহ কোচবিহার ,মালদহ অঞ্চলে কুয়াশার দাপট থাকবে বলেও জানিয়ে হাওয়া অফিস।