পুজো মণ্ডপ পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার  

পুজো মণ্ডপ

Share:

ব্যুরো নিউজ, ১২ অক্টোবর: পুজো মণ্ডপ পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার  

মেট্রো টিকিটে এলো QR Code

পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। তারপরে মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে যাবে দর্শনার্থীদের ভিড়। এবার পুজোয় বিদেশীদের ভিড় বাড়বে বলে মনে করছে পুলিশ। তাই স্বাভাবিকভাবে প্রতিবারের মতো এবারও পুজো মণ্ডবগুলি দর্শনার্থীদের সুরক্ষায় কতটা ব্যবস্থা নিচ্ছে তা জানতে ইতোমধ্যেই মণ্ডব পরিদর্শন করা শুরু করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) সন্তোষ পাণ্ডে কলকাতার বিভিন্ন পুজো মণ্ডব পরিদর্শন করেছেন। আর আজ থেকে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল শহরের মণ্ডবগুলি পরিদর্শন করা শুরু করলেন।

 

লালবাজার সূত্রে জানা গিয়েছে, পুলিশ কমিশনার শহরের বিভিন্ন প্রান্তের ৮টি পুজো মণ্ডব পরিদর্শন করবেন। পুলিশ কমিশনার আজ প্রথম পরিদর্শন করেন একডালিয়া এভারগ্রিনের পুজো। এরপর বোসপুকুর শীতলা মন্দির, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা সম্মিলনী, চেতলা অগ্রণি, সুরুচি সংঘ পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে। মধ্য কলকাতার কলেজ স্কয়ার ও বেহালার নূতন দলের পুজো মণ্ডপও পরিদর্শন করবেন পুলিশ কমিশনার বলে পুলিশ সূত্রের খবর। ইভিএম নিউজ