হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন জ্যোতিপ্রিয়?

Share:

ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর: হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন জ্যোতিপ্রিয়? 

 

প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে  ICU থেকে জেনারেল কেবিনে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, তিনি যে যে শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেই সমস্ত শারীরিক সমস্যা এখন সেরে গিয়েছে। নতুন করে শারীরিক অসুস্থতার কোনো খবর নেই।

এবার ইডির স্ক্যানারে জ্যোতিপ্রিয়র দাদা! CGO-তে হাজিরা দেবপ্রিয়র

গতকাল সারভাইক্যাল স্পাইনের যে MRI হয়েছিল সন্ধের পরে সেই রিপোর্ট নিয়ে আজকে একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ তাঁকে পরীক্ষা করবেন। তারপরে দুপুর ৩ টের সময় মেডিক্যাল টিমের সদস্যরা এই বিষয়ে একটি বৈঠকে বসবেন। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতাল থেকে ছুটি দেওয়া যায় কি না সেই বিষয়ে আলোচনা হবে ওই বৈঠকে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ছাড়া হলে কখন বা কবে ছাড়া হবে।

 

মন্ত্রীকে আগে যখন ইডি আধিকারিকরা নিয়ে এসেছিলেন তার তখনকার শারীরিক অবস্থা আর এখনকার শারীরিক অবস্থার একটি রিপোর্ট চেয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষ দিয়ে দিয়েছেন ইডির হাতে। সেই রিপোর্ট এবার যাবে ইডির উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। ইভিএম নিউজ