অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘর’ থেকে ১৪ মোবাইল, ২ আইপ্যাড ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার, চাঞ্চল্য নিউ আলিপুরে

অরূপ-স্বরূপের নিউ আলিপুরের 'রহস্যময় ঘর' থেকে ১৪ মোবাইল, ২ আইপ্যাড ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করল পুলিশ। কেন লুকানো ছিল এত ডিভাইস? তদন্তে সাইবার ফরেনসিক।

Share:

ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ নিউ আলিপুরে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে অবস্থিত ‘রহস্যময় ঘর’ থেকে চাঞ্চল্যকর উদ্ধার করল পুলিশ। সোমবার রাতে দীর্ঘ প্রচেষ্টার পর ডিজিটাল লক ভেঙে ওই ঘরে প্রবেশ করে পুলিশ। ঘর থেকে ১৪টি মোবাইল ফোন, ২টি আইপ্যাড এবং প্রচুর গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া নথিগুলি মূলত গিল্ড সংক্রান্ত। এই বিপুল সংখ্যক মোবাইল ও আইপ্যাড কেন ডিজিটাল লকের আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পুলিশের মতে, এই ডিভাইসগুলির মধ্যে আরও অনেক রহস্য লুকিয়ে থাকতে পারে। উদ্ধার হওয়া সমস্ত মোবাইল ও আইপ্যাড লালবাজারের সাইবার ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। বিশেষজ্ঞরা ডিভাইসগুলির লক খুলে ভেতরের ডেটা পুনরুদ্ধার করার চেষ্টা করবেন। এই ঘটনায় নিউ আলিপুর সহ রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এখনও পর্যন্ত ‘মেসি কাণ্ডে’ পুলিশের তলবে সাড়া দেননি। এই নতুন উদ্ধার অভিযান তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ সমগ্র ঘটনার গভীরে প্রবেশ করে প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে।