ব্যুরো নিউজ,১৩ সেপ্টেম্বর :বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনের মধ্যে সেতুর রক্ষণাবেক্ষণের জন্য পাওয়ার ব্লক ঘোষণা করা হয়েছে। এই কারণে, শনিবার (১৪ সেপ্টেম্বর) এবং রবিবার (১৫ সেপ্টেম্বর) শিয়ালদহ ডিভিশনে মোট ৪০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এদিন দুটি দিনেই বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদহমুখী (ডাউন) লাইনে ১২ ঘণ্টা এবং বারাসতমুখী (আপ) লাইনে ১০ ঘণ্টা পাওয়ার ব্লক থাকবে। শনিবার রাত সাড়ে ১০টা থেকে পাওয়ার ব্লক শুরু হবে, যা ডাউন লাইনে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এবং আপ লাইনে সকাল সাড়ে ৮টা পর্যন্ত চলবে।
পঙ্কজ ত্রিপাঠীর জীবনের কঠিন দিন: স্ত্রীর সহায়তায় কেরিয়ার গড়া
সেতুর রক্ষণাবেক্ষণের কাজ হবে
ছোট্ট মেয়ের ইয়ালিনিকে নিয়ে খুবই চিন্তিত মা শুভশ্রী
শনিবার বাতিল হবে এক জোড়া ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল এবং এক জোড়া আপ বনগাঁ-শিয়ালদহ লোকাল। এছাড়া, এক জোড়া ডাউন ও আপ হাসনাবাদ-শিয়ালদহ লোকালও বাতিল করা হয়েছে।
AI কি কেড়ে নেবে বিশ্বের কোটি কোটি মানুষের চাকরি? কী বলছেন ইনফোসিস কর্তা?
রবিবারের জন্য বাতিল ট্রেনের সংখ্যা অনেক বেশি। ওই দিন বাতিল হবে এক জোড়া আপ হাসনাবাদ-শিয়ালদহ লোকাল, এক জোড়া ডাউন হাসনাবাদ-শিয়ালদহ লোকাল, এক জোড়া আপ দত্তপুকুর-শিয়ালদহ লোকাল এবং একটি ডাউন দত্তপুকুর-শিয়ালদহ লোকাল। এছাড়া, বাতিল থাকবে একটি আপ ও ডাউন মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর লোকাল, একটি আপ ও ডাউন লক্ষ্মীকান্তপুর-নামখানা লোকাল, একটি ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকাল, একটি ডাউন ও আপ হাবড়া-শিয়ালদহ লোকাল, এবং একটি বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি লোকাল। অন্যান্য বাতিল ট্রেনের মধ্যে রয়েছে একটি আপ ও ডাউন মাঝেরহাট-মধ্যমগ্রাম লোকাল, একটি মাঝেরহাট-বারাসত লোকাল, একটি বারাসত-বনগাঁ লোকাল, এবং আপ ও ডাউন মিলিয়ে মোট পাঁচটি বারাসত-শিয়ালদহ লোকাল। রবিবার সংক্ষিপ্ত রুটে চলবে দু’জোড়া বনগাঁ-শিয়ালদহ লোকাল, এক জোড়া হাসনাবাদ-শিয়ালদহ লোকাল, একটি হাবড়া-শিয়ালদহ লোকাল, একটি শিয়ালদহ-গোবরডাঙা লোকাল এবং একটি শিয়ালদহ-হাসনাবাদ লোকাল।
https://www.youtube.com/live/2UFzCkxgruc?si=NfBCUqlWQ9n930YV








