জুন মাসে ব্যাঙ্ক ছুটি: ১১ দিন বন্ধ থাকবে শাখা, জেনে নিন পূর্ণাঙ্গ তালিকা

জুন মাসে একাধিক ব্যাঙ্ক ছুটি। জেনে নিন কবে কবে বন্ধ থাকবে আপনার ব্যাঙ্কের শাখা এবং ছুটির পূর্ণাঙ্গ তালিকা।

Share:

ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ জুন মাস শুরু হতে চলেছে এবং এই মাসে একাধিক ব্যাঙ্ক ছুটি (Bank Holiday) থাকার কারণে গ্রাহকদের কিছু অসুবিধা হতে পারে। তাই ব্যাঙ্কের জরুরি কাজ থাকলে তা মাসের শুরুতেই সেরে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে। এই মাসে সাপ্তাহিক ছুটি, জাতীয়, আঞ্চলিক এবং ধর্মীয় উৎসব মিলিয়ে মোট ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

ছুটির তালিকা অনুযায়ী, ৭, ১৪, ২১ এবং ২৮ জুন রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া ১৩ জুন এবং ২৭ জুন মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ধর্মীয় ও আঞ্চলিক ছুটির মধ্যে ২৬ জুন মহরম উপলক্ষে দেশের অনেক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৫ জুন আইজল-এ ইয়ং মিজো অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং রাজা সংক্রান্তির কারণে ভুবনেশ্বরেও ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৫ জুন বিজয়ওয়াড়ায় মহরম উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির দিনগুলিতে চেক ক্লিয়ারেন্স, নগদ জমা, ড্রাফট তৈরি এবং অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবাগুলিতে প্রভাব পড়তে পারে। তবে, গ্রাহকদের জন্য একটি স্বস্তির খবর হল, ব্যাঙ্ক বন্ধ থাকলেও নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই (UPI) পরিষেবা সম্পূর্ণভাবে চালু থাকবে। ফলে, ডিজিটাল মাধ্যমে ব্যাঙ্কের কাজ করতে কোনও সমস্যা হবে না। তাই, গ্রাহকদের উচিত ছুটির তালিকা দেখে নিজেদের ব্যাঙ্কের কাজগুলি আগেভাগেই সেরে নেওয়া।