ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ বর্ষা মানেই পাহাড়ের এক ভিন্ন রূপ। দূর দিগন্তে মেঘেদের ভেসে যাওয়া দেখা একরকম আনন্দ, কিন্তু মেঘ যদি নিজেই এসে ধরা দেয় আপনার ঘরের বারান্দায়, তবে সে অভিজ্ঞতা হয় সম্পূর্ণ ভিন্ন। ভারতের এমন কিছু পাহাড়ি শহর রয়েছে, যেখানে বর্ষার আগমন ঘটতেই মেঘেরা নেমে আসে লোকালয়ে, ঢেকে দেয় চারপাশ। এই সময় এমনই তিন নয়নাভিরাম গন্তব্যের খোঁজ দিচ্ছে, যেখানে মেঘেদের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে এক অন্য মাত্রায়।
পৃথিবীর সবচেয়ে আর্দ্র স্থান হিসেবে পরিচিত মেঘালয়ের মৌসিনরাম বর্ষায় আক্ষরিক অর্থেই মেঘেদের বাড়ি হয়ে ওঠে। এখানে মেঘ শুধু পাহাড়ের চূড়ায় নয়, রাস্তাঘাট, বাড়িঘর এমনকি মাঠেও নেমে আসে। ঘন কুয়াশার চাদরে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চোখের সামনের দৃশ্য অদৃশ্য হয়ে যায়। পাহাড়ের বুক চিরে আচমকা জেগে ওঠে অসংখ্য জলপ্রপাত, যা এখানকার আদিম প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। গুহা এবং প্রাকৃতিক শোভা ঘুরে দেখার অভিজ্ঞতা সারাজীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
দক্ষিণ ভারতের এই পাহাড়ি শহরের বিখ্যাত ‘কোকার্স ওয়াক’ -এ গেলে মেঘেদের এক অবিশ্বাস্য রূপ দেখা যায়। উপত্যকা জুড়ে ঘন কুয়াশা ও মেঘের দল ক্ষণে ক্ষণে চারপাশের ল্যান্ডস্কেপকে একবার আড়াল করে, আবার পরক্ষণেই চোখের সামনে মেলে ধরে। কোদাই লেক বা চারপাশের রাস্তাগুলো যখন কুয়াশায় হারিয়ে যায়, তখন প্রতিটি বাঁককে এক একটি সিনেমার দৃশ্যের মতো মনে হয়। বর্ষার রোমান্টিক পরিবেশে এই স্থান এক অনন্য অভিজ্ঞতা দেয়। বেঙ্গালুরুর সন্নিকটে অবস্থিত নন্দী হিলস ভোরের ‘ক্লাউড ইনভার্সন’ (Cloud Inversion)-এর জন্য অত্যন্ত জনপ্রিয়।
খুব ভোরে উঠে এখানে পৌঁছতে পারলে দেখা যায়, পুরো উপত্যকা মেঘের ঘন স্তরে ঢাকা পড়েছে এবং চারপাশের পাহাড়ের চূড়াগুলো সেই মেঘের সাগরে ভাসমান দ্বীপের মতো উঁকি দিচ্ছে। ঐতিহাসিক এই পাহাড়ের চূড়া থেকে মেঘের উপর সূর্যোদয় দেখার দৃশ্য এককথায় অতুলনীয়। বর্ষায় এই তিন গন্তব্য আপনাকে দেবে এক অপার্থিব অভিজ্ঞতা।








