দক্ষিণ জয়ে নয়া রণনীতি বিজেপির! টিএমসি-বিজেপি জোট

BJP's new strategy to win the South! TMC-BJP alliance

Share:

ব্যুরো নিউজ, ২৭ ফেব্রুয়ারি: সামনেই লোকসভা নির্বাচন। লোকসভা জয়ে একেক দল নিয়েছে একেক রণনীতি। তবে লোকসভায় বিজেপির লক্ষ্য ৪০০ পার। সেই লক্ষ্য পুরন করতে মরিয়া পদ্ম শিবির।

চারিদিকে মোদীর গ্যরান্টির ‘জয় জয় কার’ হলেও দক্ষিনি রাজ্য গুলিতে নিজেদের খুঁটি গাড়তে পারেনি গেরুয়া শিবির। গত বছর বিধানসভা ভোটেই তালেঙ্গানা হাত ছাড়া হয়েছে বিজেপির। তাই দক্ষিনের রাজ্য গুলিতে নিজেদের ভিত শক্ত করতে উঠে পড়ে লেগেছে মোদীর দল। তাই এবার তামিলনাড়ুতে বিজেপি-টিএমসি জোট।

রামনবমীতে হিংসার ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করল NIA

তামিলনাড়ুতে এবার বিজেপির সঙ্গে জুড়ল তামিল মানিলা কংগ্রেস (টিএমসি)। বিজেপির এনডিএ-র শরিক হয়েই লোকসভা ভোট লড়বে তামিল মানিলা কংগ্রেস। আজকে বিজেপির জনসভায়  যোগ দেবে মিল মানিলা কংগ্রেসের শীর্ষ নেতা জি কে।

BJP's new strategy to win the South! TMC-BJP alliance

এআইডিএমকে বিজেপির হাত ছাড়ায় বিজেপি খানিকটা দুর্বল হয়ে পড়তে চলেছে বলে মনে করছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যার প্রভাব বিজেপে লোকসভা নির্বাচনে গুনতে হতে পারে বলেও ধারনা করা হচ্ছিল। তবে এবার বিজেপির সঙ্গে টিএমসি যুক্ত হওয়ায় আরও কিছুটা শক্তি বাড়াল গেরুয়া শিবির।

তামিল মানিলা কংগ্রেস জানিয়েছে, জাতীয় স্তরে রাজনীতি লড়তেই দলের প্রতিষ্ঠা। তাই বিজেপির সঙ্গে এই জোটের ফলে জাতীয় স্তরে রাজনীতি করার সেই লক্ষ্য তাদের পূরণ হয়েছে। পাশাপাশি এই জোটের ফলে তামিলনাড়ুর সার্বিক উন্নতি হবে বলেও মনে করছে টিএমসি।