ব্যুরো নিউজ, ৩ নভেম্বর ২০২৬: রবিবারের আমেরিকার ফ্লোরিডার আকাশে ভয়াবহ বিমান দুর্ঘটনার তদন্তে এক নতুন তথ্য উঠে এল।
জানা গেছে, দুর্ঘটনার মাত্র ১০ মিনিট আগে বিমানের সহ-পাইলট তাঁর প্রেমিকের কাছে একটি বার্তা পাঠান। সেই বার্তায় তিনি উল্লেখ করেছিলেন, ‘আমার সামনে ঝড় ও বরফ আসছে’। এই তথ্য সামনে আসার পর বিমান দুর্ঘটনার কারণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
মৃত সহ-পাইলট হলেন মাত্র ২০ বছর বয়সী নাথালিয়া গ্যাডেলহা ফিলগুয়েরাস। তিনি রবিবার দুপুরে টেক্সাসের অস্টিন থেকে বাহামার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু ফ্লোরিডার পাম বিচ কাউন্টির কাছে একটি আবাসিক এলাকায় বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় তিনি তাঁর প্রেমিকের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছিলেন। ফিলগুয়েরাসের বাসিন্দা তাঁর বাবা থিয়াগো কর্টেলেট জানিয়েছেন যে, দুপুর ১২টা ৪০ মিনিটে তাঁর মেয়ে নিজের প্রেমিককে এই বার্তাটি পাঠান। এর ঠিক ১০ মিনিট পরেই, অর্থাৎ ১২টা ৫০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার সময় বিমানের ভেতরে কী ঘটেছিল, তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। একটি অডিও রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে, একজন ব্যক্তি লর্ডস প্রেয়ার পাঠ করছেন, আর ঠিক সেই সময়েই ফিলগুয়েরাসের চিৎকার শোনা যায়। ফিলগুয়েরাস মাত্র ২০ বছর বয়সেই প্রায় ১৩০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা অর্জন করেছিলেন। মাত্র ১৭ বছর বয়সে তিনি প্রাইভেট পাইলটের লাইসেন্স পেয়েছিলেন।
এই মারাত্মক দুর্ঘটনার পর ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়। বিমানের ধ্বংসাবশেষ প্রায় আধ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা প্রথমে ভেবেছিলেন বোমা বিস্ফোরণ হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে মানুষের শরীরের অংশও পাওয়া গেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন প্রশাসন।








