চিন সীমান্তে কড়া নজরদারি: ১লা জুলাই থেকে কার্যকর হচ্ছে ভারতীয় সেনার ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ, প্রস্তুত ৫,০০০ জওয়ান

চিন সীমান্তে কড়া নজরদারির জন্য ১লা জুলাই থেকে কার্যকর হচ্ছে ভারতীয় সেনার ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ (IBG)। প্রস্তুত ৫,০০০ জওয়ান, দ্রুত সামরিক পদক্ষেপের জন্য বিশেষভাবে গঠিত।

Share:

ব্যুরো নিউজ, ২৯ জুন ২০২৬ঃ দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। আগামী ১লা জুলাই থেকে কার্যকর হচ্ছে ভারতীয় সেনার ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ (IBG)। চিন সীমান্তে কড়া নজরদারি এবং দ্রুত সামরিক পদক্ষেপের জন্য বিশেষভাবে গঠিত এই গ্রুপে প্রস্তুত রাখা হয়েছে ৫,০০০ জওয়ানকে। এই বছরের শুরুতেই IBG গঠনের ঘোষণা করা হয়েছিল এবং এখন এটি কার্যকরের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভারতীয় সেনাবাহিনীর কার্যপদ্ধতিতে এটি একটি যুগান্তকারী পরিবর্তন আনবে।

পশ্চিমবঙ্গের পানগড়ে স্থিত ১৭ তম কোর থেকে গঠিত এই গ্রুপ মূলত চিন সীমান্তে মোতায়েন থাকা মাউন্টেন স্ট্রাইক কোরের অংশ। পার্বত্য অঞ্চলের দুর্গম পরিস্থিতিতে দ্রুত সৈন্য মোতায়েন করাই IBG-এর মূল উদ্দেশ্য। একটি প্রচলিত ব্রিগেডের তুলনায় এটি আকারে ছোট হলেও, এর কার্যকারিতা অনেক বেশি। ‘থ্রেট’, ‘টেরেন’ এবং ‘টাস্ক’ (3T) নীতির উপর ভিত্তি করে গঠিত এই গ্রুপ উঁচু পর্বত থেকে শুরু করে মরুভূমি পর্যন্ত বিভিন্ন ভূখণ্ডের যুদ্ধে দ্রুত নিজেদের মানিয়ে নিতে সক্ষম। প্রতিটি ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপে প্রায় ৫,০০০ সৈন্য থাকবে, যা ১২ থেকে ১৩টি ইউনিটে বিভক্ত। এতে ইনফেন্ট্রি ব্যাটালিয়ন, আর্টিলারি রেজিমেন্ট সহ সমস্ত প্রয়োজনীয় ইউনিট অন্তর্ভুক্ত থাকবে। দ্রুত আক্রমণাত্মক বা প্রতিরক্ষামূলক অবস্থান নিতে সক্ষম হওয়ায় দেশের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।