ব্যুরো নিউজ, ৩ নভেম্বর ২০২৬: সোমবার ওমানের উপকূলের কাছে এক মর্মান্তিক ঘটনায়, ভারতীয় পতাকাবাহী একটি জাহাজে অজ্ঞাত একটি বায়বীয় বস্তু আছড়ে পড়ায় জাহাজের একজন নাবিক প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনাগ্রস্ত জাহাজটিতে মোট ১৪ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে গুজরাটের বাসিন্দা গান্ধার নাহিমা আজিজ নামের নাবিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন। সৌভাগ্যবশত, জাহাজের বাকি ১৩ জন নাবিককে ওমান কোস্ট গার্ড নিরাপদে উদ্ধার করেছে।
কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই ঘটনার খবর নিশ্চিত করেছেন এবং গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে জানান, এমএসভি আল জুসুফি নামের জাহাজটি গত ২রা নভেম্বর এই হামলার শিকার হয়। তিনি আরও বলেন, বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক এবং ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। উদ্ধার হওয়া নাবিকদের প্রয়োজনীয় সহায়তা এবং মৃতদেহ দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।
এই ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনার তদন্ত চলছে এবং কিন্তু অজ্ঞাত বস্তুটি কী, তা এখনও স্পষ্ট নয়।








